ঢাকা ০৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী আম্মারসহ শিবির নেতাদের হামলায় আহত ২ শিক্ষার্থী কারাগারে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের শুধু আইন করে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল

বাণিজ্য ও বৈশ্বিক সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ ও তুরস্ক

আকাশ জাতীয় ডেস্ক: 

বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি এবং আঞ্চলিক ও বৈশ্বিক প্ল্যাটফর্মে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ ও তুরস্ক।

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামের ফাঁকে প্রধানমন্ত্রী উপদেষ্টা হুমায়ুন কবির এবং তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনচির মধ্যে বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে দুই দেশ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করে।

পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বাংলাদেশ ও তুরস্কের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা, অভিন্ন মূল্যবোধ এবং কৌশলগত সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক আরও এগিয়ে নেওয়া প্রয়োজন।

তুর্কি উপ-পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে অর্থনৈতিক অংশীদারত্ব, উন্নয়ন সহযোগিতা এবং জনগণের মধ্যে সম্পর্ক জোরদারের আগ্রহ প্রকাশ করেন। তিনি বাংলাদেশের উল্লেখযোগ্য সামাজিক-অর্থনৈতিক অগ্রগতিরও প্রশংসা করেন।

বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুও আলোচিত হয়। উভয় পক্ষই বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংলাপ, কূটনীতি এবং বহুপাক্ষিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে।

কর্ডিয়াল ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশ ভবিষ্যতে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে এবং নিয়মিত উচ্চপর্যায়ের যোগাযোগ বজায় রাখার বিষয়ে একমত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প

বাণিজ্য ও বৈশ্বিক সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ ও তুরস্ক

আপডেট সময় ১১:০০:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬