ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

এনসিপি থেকে আরও এক নেত্রীর পদত্যাগ

আকাশ জাতীয় ডেস্ক:  

দলীয় কর্মকাণ্ডে হতাশা এবং সাধারণ মানুষের আস্থা হারানোর অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় সংগঠক দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি)। শনিবার তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।

অরণ্য চৌধুরী এনসিপির কেন্দ্রীয় কমিটির ‘সংগঠক’ এবং দলটির অঙ্গসংগঠন ‘জাতীয় যুবশক্তি’র কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া সদ্য প্রকাশিত এনসিপির নারী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র কেন্দ্রীয় কমিটিতে তাকে যুগ্ম সদস্যসচিব হিসেবে রাখা হয়, যা নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করেন।

নিজের পদত্যাগপত্র এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের বরাবর পাঠান অরণ্য চৌধুরী।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, দলের প্রাথমিক লক্ষ্য, আদর্শ ও নীতিতে অনুপ্রাণিত হয়ে তিনি এনসিপিতে যোগ দিয়েছিলেন। তবে সময়ের সঙ্গে দলের কর্মকাণ্ডে সেই প্রতিশ্রুতির প্রতিফলন দেখতে না পেয়ে তিনি হতাশ হয়েছেন।

তিনি বলেন, ‘সাধারণ মানুষের আস্থার জায়গা হারানোর এই পরিস্থিতিতে তার পক্ষে দলের সঙ্গে সম্পৃক্ত থাকা আর সম্ভব হচ্ছে না।’

এ অবস্থায় তিনি দলের সব পর্যায়ের পদ এবং প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করেন। পাশাপাশি ভবিষ্যতে দেশ ও জনকল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যাশার কথাও জানান।

পদত্যাগপত্রের একটি ছবি নিজের ফেসবুকে শেয়ার করে দ্যুতি অরণ্য চৌধুরী লেখেন, ‘তিনি নির্বাচনের আগে থেকেই দল থেকে নিষ্ক্রিয় থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে ১৮ এপ্রিল প্রকাশিত ‘জাতীয় নারীশক্তি’র কেন্দ্রীয় কমিটিতে নিজের নাম দেখে বিস্মিত হন।’

তিনি আরও উল্লেখ করেন, ওই কমিটির সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই এবং ইতোমধ্যে জাতীয় নাগরিক পার্টির সব পদ থেকে পদত্যাগ করে সংশ্লিষ্টদের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

রূপপুরে পৌঁছাল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়ামের চতুর্থ চালান

এনসিপি থেকে আরও এক নেত্রীর পদত্যাগ

আপডেট সময় ০৯:০৫:১৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬