ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

যুদ্ধবিরতিই আলোচনার একমাত্র পথ: লেবাননের প্রেসিডেন্ট

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত নিরসনে যুদ্ধবিরতিকেই আলোচনার প্রথম ধাপ হিসেবে ঘোষণা করেছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। সম্প্রতি মধ্যপ্রাচ্যবিষয়ক ব্রিটিশ প্রতিমন্ত্রীর সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি স্পষ্ট করে জানান যে, ইসরায়েলের সঙ্গে যেকোনো সরাসরি আলোচনার জন্য একটি কার্যকর যুদ্ধবিরতি অপরিহার্য এবং এটিই হবে দুই দেশের মধ্যে সম্পর্কের স্বাভাবিক প্রবেশপথ।

লেবানন প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই অবস্থানের কথা জানানো হয়।

প্রেসিডেন্ট আউন বলেন, লেবানন বর্তমানে দক্ষিণ সীমান্তসহ দেশের সকল অঞ্চলে চলমান উত্তেজনা প্রশমনে অত্যন্ত আগ্রহী। নিরীহ নারী, পুরুষ ও শিশুদের ওপর হামলা বন্ধ করা এবং লেবাননের গ্রাম ও শহরগুলোতে ঘরবাড়ি ধ্বংসের লীলাখেলা থামানোই এখন তাদের প্রধান লক্ষ্য। তিনি আরও জোর দিয়ে বলেন, লেবাননের সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো ধরনের আলোচনা কেবল দেশটির বৈধ কর্তৃপক্ষই পরিচালনা করবে, অন্য কোনো তৃতীয়পক্ষের হস্তক্ষেপ এখানে কাম্য নয়।

স্থায়ী শান্তি প্রতিষ্ঠার শর্ত হিসেবে প্রেসিডেন্ট আউন লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানান। তিনি উল্লেখ করেন যে, একটি শক্তিশালী যুদ্ধবিরতি নিশ্চিত করতে ইসরায়েলি সেনাদের পিছু হটতে হবে এবং লেবাননের আন্তর্জাতিক সীমানা পর্যন্ত সে দেশের জাতীয় সেনাবাহিনীকে পুনরায় মোতায়েন করতে হবে। এর মাধ্যমে সীমান্তে যেকোনো ধরনের অননুমোদিত সশস্ত্র উপস্থিতি বা সংঘাতের অবসান ঘটানো সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কূটনৈতিক মহলে আউনের এই বক্তব্যকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, যা সংঘাতবিক্ষুব্ধ অঞ্চলে নতুন কোনো সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশসেরা নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ

যুদ্ধবিরতিই আলোচনার একমাত্র পথ: লেবাননের প্রেসিডেন্ট

আপডেট সময় ০৪:৪২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬