ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

দেশসেরা নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ

সাফল্যের ধারাবাহিকতায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে এবারও দেশসেরা হয়েছে নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ। শনিবার ৩১ অক্টোবর প্রকাশিত ঢাকা শিক্ষাবোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে প্রতিষ্ঠানটি থেকে অংশ নেওয়া ১৫৫২ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৫৫১ জন। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫৬১ জন শিক্ষার্থী এবং শতকরা পাশের হার ৯৯.৯৪ শতাংশ। কলেজ সূত্রে জানা যায়, চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট ১৫৫২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে একজন শিক্ষার্থী পরীক্ষা চলাকালে সাতটি পরীক্ষায় অংশ নেওয়ার পর অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তী পরীক্ষাগুলোতে অংশ নিতে না পারায় অকৃতকার্য হন। ফলে শতভাগ পাশের সাফল্য থেকে সামান্যের জন্য বঞ্চিত হয় প্রতিষ্ঠানটি।

বিভাগভিত্তিক ফলাফলে দেখা গেছে, বিজ্ঞান বিভাগ থেকে ১০৫৮ জন অংশ নিয়ে জিপিএ-৫ অর্জন করেছে ৩৯৪ জন। এছাড়া ব্যবসায় শিক্ষা শাখা থেকে ১৮০ জন এবং মানবিক শাখা থেকে ৩১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাশ করেছে। এর মধ্যে ব্যবসায় শিক্ষা শাখা থেকে জিপিএ-৫ পেয়েছে ৬৯ জন এবং মানবিক শাখা থেকে ৯৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বিথী রায় জানান, ফলাফল প্রকাশের কথা শোনার পর থেকেই তার মনে একধরনের ভয় কাজ করছিল। তবে আমিসহ সহপাঠীদের ভালো ফলাফল অর্জনের বিষয়ে দৃঢ় বিশ্বাস ছিল। এই সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের সার্বক্ষণিক মনিটরিং এবং অক্লান্ত পরিশ্রম রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

শিক্ষার্থীদের এই সাফল্যের পেছনে নিজেদের প্রচেষ্টার কথা তুলে ধরে কলেজের অধ্যক্ষ হেরেম উল্লাহ আহসান বলেন, আমরা যথাসাধ্য চেষ্টা করেছি।

নিয়মিত ক্লাস, বিশেষ ক্লাস, হোম ভিজিট, টিউটেরিয়াল, মাসিক পরীক্ষা এবং গাইড টিচারের মাধ্যমে সার্বক্ষণিক তত্ত্বাবধানসহ শিক্ষার্থীদের পাশাপাশি আমরা কঠোর পরিশ্রম করেছি। একজন শিক্ষার্থী অসুস্থতার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারায় শতভাগ পাশ হয়নি। কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি আবদুল কাদির মোল্লা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, এটি মূলত নরসিংদীবাসীর অর্জন। উল্লেখ্য, প্রতিষ্ঠানটি ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন পাবলিক পরীক্ষায় টানা অসাধারণ ফলাফল অর্জন করে আসছে। ২০০৮ সালে প্রথম ফলাফলে পাশের হার ৯৯ শতাংশ ছিল এবং পরবর্তীতে ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে ঢাকা বোর্ড ও দেশজুড়ে শীর্ষ স্থানগুলোর অধিকারি হয়। উল্লেখ্য, প্রতিষ্ঠানটি ২০০৬ সালে প্রতিষ্ঠার পর ২০০৮ সালে প্রথম ফলাফলে পাশের হার ৯৯%, ২০০৯ সালে শতভাগ পাশসহ ঢাকা বোর্ডে পঞ্চম এবং সমগ্র বাংলাদেশে ষষ্ঠ স্থান, ২০১০ সালে শতভাগ পাশসহ ঢাকা বোর্ডে চতুর্থ স্থান, ২০১১ সালে ঢাকা বোর্ডে সপ্তম, ২০১২, ২০১৩ ও ২০১৪ সালে।

আপলোডকারীর তথ্য

চট্টগ্রামে চাঁদা চেয়ে হুমকি দেওয়া সন্ত্রাসী সাব্বির গ্রেপ্তার

দেশসেরা নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ

আপডেট সময় ০৪:৩১:২৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬