ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

ইরান যুদ্ধে জড়াতে চাপের কাছে নতি স্বীকার করব না: ব্রিটিশ প্রধানমন্ত্রী

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইরান যুদ্ধে যুক্তরাজ্যের অংশগ্রহণের বিষয়ে আসা কোনো চাপের কাছে ‘নতি স্বীকার’ করবেন না বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

বুধবার পার্লামেন্টে আইনপ্রণেতাদের উদ্দেশে ভাষণে এ কথা বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

এর আগে এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, গত বছর সম্পাদিত যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য বাণিজ্য চুক্তির শর্তাবলি ‘যেকোনো সময় পরিবর্তন করা যেতে পারে’। ট্রাম্পের এমন মন্তব্যের পর স্টারমার এই প্রতিক্রিয়া জানালেন।

পার্লামেন্টে স্টারমার বলেন, ‘এটি আমাদের যুদ্ধ নয়। আমাকে ভিন্ন অবস্থান নেওয়ার জন্য অনেক চাপ দেওয়া হয়েছে এবং গত রাতের ঘটনাও সেই চাপের অংশ ছিল।’

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করব না। আমি নতি স্বীকার করব না। এই যুদ্ধে যোগদান আমাদের জাতীয় স্বার্থের অনুকূল নয় এবং আমরা তা করব না। আমি জানি আমার অবস্থান কোথায়।’

Tag :
আপলোডকারীর তথ্য

মুক্তিযোদ্ধার জানাজায় বাধার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

ইরান যুদ্ধে জড়াতে চাপের কাছে নতি স্বীকার করব না: ব্রিটিশ প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৭:৫৬:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬