ঢাকা ১১:২১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুদ্ধবিরতিকে ‘নাজুক সমঝোতা’ বললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইরানের সঙ্গে দুই সপ্তাহের সাময়কি যুদ্ধবিরতিটি এখনও একটি ‘নাজুক সমঝোতা’ অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

একই সঙ্গে তিনি যুদ্ধে ইরানের ঘোষিত বিজয়ের দাবিও খণ্ডন করার চেষ্টা করেছেন।

হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের পুনর্নির্বাচন প্রচারণায় বক্তব্য দিতে গিয়ে ভ্যান্স বলেন, কিছু ইরানি ‘আমরা সামরিকভাবে কী অর্জন করেছি’ এবং ‘চুক্তির প্রকৃতি’ নিয়ে মূলত মিথ্যা বলছে।

তিনি বলেন, এ কারণেই আমি বলছি এটি একটি নাজুক সমঝোতা।

একদিকে এমন লোক আছে যারা আলোচনার টেবিলে এসে আমাদের সঙ্গে কাজ করে ভালো একটি চুক্তিতে পৌঁছাতে চায়, আর অন্যদিকে এমন লোকও আছে যারা ইতোমধ্যেই হওয়া এই নাজুক সমঝোতা নিয়েও মিথ্যা বলছে।

জেডি ভ্যান্স বলেন, প্রেসিডেন্ট আমাকে এবং পুরো আলোচনাকারী দল- পররাষ্ট্রমন্ত্রী, বিশেষ দূত স্টিভ উইটকফ সবাইকে বলেছেন, সৎভাবে কাজ করতে এবং একটি সমঝোতায় পৌঁছাতে চেষ্টা করতে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, ইরান যদি আন্তরিকভাবে আমাদের সঙ্গে কাজ করতে চায়, তাহলে আমরা একটি চুক্তিতে পৌঁছাতে পারবো। কিন্তু তারা যদি মিথ্যা বলে, প্রতারণা করে বা এই নাজুক যুদ্ধবিরতিকে কার্যকর হতে বাধা দেয়, তাহলে তাদের জন্য পরিস্থিতি সুখকর হবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যুদ্ধবিরতিকে ‘নাজুক সমঝোতা’ বললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

আপডেট সময় ০৬:৫৫:০৬ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬