ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

হরমুজ প্রণালীতে সামরিক অভিযান অবাস্তব: ম্যাক্রোঁ

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে হরমুজ প্রণালী জোর করে খোলার জন্য সামরিক অভিযান চালানো অবাস্তব বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।

মধ্যপ্রাচ্যে যুদ্ধে বন্ধে ডোনাল্ড ট্রাম্পের পরস্পরবিরোধী বক্তব্যে তিনি হতাশা প্রকাশ করেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন মিত্রদের এটি পুনরায় স্বাভাবিক করতে সামরিক অভিযানের আহ্বান জানিয়েছিলেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দক্ষিণ কোরিয়া সফরকালে সাংবাদিকদের ম্যাক্রোঁ বলেন, কিছু লোক সামরিক অভিযানের মাধ্যমে বলপূর্বক হরমুজ প্রণালী মুক্ত করার ধারণাকে সমর্থন করে, যা যুক্তরাষ্ট্রও মাঝে মাঝে প্রকাশ করে থাকে, যদিও এর অবস্থানে ভিন্নতা দেখা গেছে।

তিনি বলেন, এটি এমন একটি বিকল্প যা আমরা কখনোই সমর্থন করিনি, কারণ এটি অবাস্তব। তিনি আরও বলেন, এতে অনন্তকাল লেগে যাবে এবং যারা এই প্রণালী দিয়ে যাতায়াত করবে, তারা বিপ্লবের রক্ষকদের পাশাপাশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ঝুঁকির মুখে পড়বে।

ম্যাক্রোঁ সংঘাত শেষ হওয়ার পর হরমুজের মধ্য দিয়ে অবাধ যাতায়াত নিশ্চিত করতে একটি জোট গঠনের জন্য ইউরোপীয় ও অন্যান্য মিত্রদের সঙ্গে কাজ করেছেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা শুরু থেকেই বলে আসছি যে এই প্রণালীটি অবশ্যই পুনরায় খুলে দিতে হবে, কারণ এটি জ্বালানি প্রবাহ সার এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। কিন্তু এটি কেবল ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমেই করা সম্ভব।

ন্যাটো মিত্রদের নিয়ে ট্রাম্পের সমালোচনা এবং জোট থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ার হুমকির বিষয়ে ফরাসি প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলের সঙ্গে আমেরিকানরা নিজেদের উদ্যোগে যে অভিযানের সিদ্ধান্ত নিয়েছে, আমি সে বিষয়ে কোনো চলমান বক্তব্য দিতে চাই না। তারা সাহায্য না পাওয়ার জন্য আক্ষেপ করতে পারে, কিন্তু সেটা আমাদের অভিযান নয়। আমরা যত দ্রুত সম্ভব শান্তি চাই।

এমনকি স্ত্রী ব্রিজিট ম্যাক্রোঁ এবং তাকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পে কটাক্ষের বিষয়ে কথা বলেন ফরাসি প্রেসিডেন্ট। তিনি যুদ্ধ পরিস্থিতিতে ট্রাম্পের বক্তব্য “না মার্জিত, না সঙ্গতিপূর্ণ” ছিল দাবি করেন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর হরমুজ প্রণালী দিয়ে চলাচল সীমিত করেছে ইরান। তবে আন্তর্জাতিক এই রুটে জ্বালাতি তেলসহ নির্বিঘ্নে পণ্য আনা নেওয়া করতে সামরিক অভিযানের হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

হরমুজ প্রণালীতে সামরিক অভিযান অবাস্তব: ম্যাক্রোঁ

আপডেট সময় ০৫:৫৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬