ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উখিয়ায় ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ৪

আকাশ জাতীয় ডেস্ক:  

কক্সবাজারের উখিয়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চার জনের প্রাণহানি হয়েছে। নিহতরা সবাই সিএনজির যাত্রী। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার সকাল ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের হিজলিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিন জনের নাম পাওয়া গেছে। তারা হলেন- উখিয়ার পাগলির বিল গ্রামের প্রয়াত জয়নাল উদ্দিনের স্ত্রী সালমা খাতুন (৪৫), একই এলাকার গুরা মিয়ার ছেলে আনোয়ারুল ইসলাম (৫২), রামু উপজেলার ফতেখারকুল গ্রামের মনিন্দ্র ধরের ছেলে বিধুধর (৫২)। এছাড়া আহত হয়েছে, রামু উপজেলার গর্জনিয়া সিকদার নুরুল আলমের ছেলে হাবিব উল্লাহ (৩০)।

উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মহিউদ্দিন মহিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন। আহত একজনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।’

উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

উখিয়ায় ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ৪

আপডেট সময় ০১:১৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২