ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু:সংসদে অর্থমন্ত্রী সাংবাদিক পেটানো ৪ নেতাকর্মীকে বহিষ্কার করল জামায়াত খাগড়াছড়িতে পৃথক গোলাগুলিতে ইউপিডিএফের দুই সদস্য নিহত নিষিদ্ধ সংগঠনকে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না, প্রতিহত করা হবে: নবীউল্লাহ নবী একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া বাজেট প্রণয়ন করেন আমলারা, এমপিদের ভূমিকা গলাবাজি: জামায়াত এমপি ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’:স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশের গুণী মানুষদের যথাযথ সম্মান দেওয়ার আহ্বান মঈন খানের মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারালেন আইনজীবী

মায়ের পা ধুয়ে শতাধিক শিক্ষার্থীর শ্রদ্ধা, আবেগে কেঁদেছেন মায়েরা

আকাশ জাতীয় ডেস্ক: 

সারাবদ্ধভাবে বসিয়ে নিজ নিজ মায়ের পা ধুয়ে দিচ্ছে তাদের সন্তানরা। সন্তানের এমন শ্রদ্ধা ও ভালোবাসায় আবেগাপ্লুত মায়েরা। কেউ কেউ সন্তানের মাথায় হাত বোলাতে গিয়ে আবেগে কেঁদে ফেলেছেন। অন্যদিকে মাকে শ্রদ্ধা জানাতে পেরে খুশি সন্তানরাও।

বৃহস্পতিবার দুপুর ১২টায় এমন স্বর্গীয় পরিবেশের দেখা মিলল বান্দরবানের লামা উপজেলার আজিজনগর চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

ব্যতিক্রমী ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লামা উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল করিম জনি এবং এলাকার জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষিকাসহ বিদ্যালয়ের শতাধিক অভিভাবক।

শ্রদ্ধা, সম্মান ও ভক্তির বহিঃপ্রকাশ হিসেবে এই ব্যতিক্রমী আয়োজনটি করেছেন ওই বিদ্যালয়ের শিক্ষকরা।

মায়ের প্রতি ভালোবাসার প্রকৃত মানে শিশুদের মধ্যে ছড়িয়ে দিতেই ব্যতিক্রমী এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বিদ্যালয়টির প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন।

এ কর্মসূচির আয়োজনের বিষয়ে লামা উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার বলেন, এ ধরনের উদ্যোগ শিশুদের মধ্যে নীতিবোধ জাগ্রত করতে ভূমিকা রাখবে। আজকের শিশুরাই আগামী দিনে দেশের কর্ণধার। মায়ের প্রতি এ ভালোবাসা তাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।

প্রভাতী চাকমা নামে এক শিক্ষার্থীর মা বলেন, সন্তানের কাছে এমন ভালোবাসা পেয়ে তিনি আনন্দিত। এ আনন্দ অন্য কোনো আনন্দের সঙ্গে তুলনা হয় না।

স্কুলে সুন্দর এ আয়োজনের জন্য প্রশংসিত হয়েছেন শিক্ষকরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু:সংসদে অর্থমন্ত্রী

মায়ের পা ধুয়ে শতাধিক শিক্ষার্থীর শ্রদ্ধা, আবেগে কেঁদেছেন মায়েরা

আপডেট সময় ১০:০২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২