ঢাকা ০৭:২২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব : গণশিক্ষা প্রতিমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘ফেলুদা’খ্যাত অভিনেতা বিপ্লব মারা গেছেন আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা-শারমিন পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী কুমিল্লায় মহাসড়কের পাশে মিলল কাস্টমস কর্মকর্তার রক্তাক্ত মরদেহ অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির কার্ড দিতে গিয়ে বিএনপির তেল ফুরিয়ে গেছে: নাহিদ ইসলাম চলতি বছরেই হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

কুমিল্লায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে আটক স্ত্রী, স্বামী হাসপাতালে

আকাশ জাতীয় ডেস্ক: 

কুমিল্লায় সোহেল রানা (৩৫) নামে এক যুবকের গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। বুধবার (৩ আগস্ট) দিবাগত রাতে দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত সোহেল রানাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী হাজেরা বেগমকে (৩২) আটক করেছে পুলিশ। সোহেল রানা রাধানগর গ্রামের তৈয়ব আলীর ছেলে। এই দম্পতির ৩টি সন্তান রয়েছে।

দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর জানান, সোহেল রানার সঙ্গে তার স্ত্রী হাজেরার দীর্ঘদিনের কলহ চলছিল। সেই কলহের জের ধরে বুধবার দিবাগত রাতে ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত সোহেল মিয়ার গোপনাঙ্গ কেটে দেন হাজেরা। এ সময় সোহেলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। স্ত্রী হাজেরাকে পুলিশের হেফাজতে আনা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

কুমিল্লায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে আটক স্ত্রী, স্বামী হাসপাতালে

আপডেট সময় ০৬:৩২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২