ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রবাসী স্বামী বিদেশে থেকে বাড়ি ফিরে দেখলেন স্ত্রীর ঝুলন্ত লাশ

আকাশ জাতীয় ডেস্ক: 

প্রবাস থেকে ফিরে মাসুদুর রহমান নামে যুবক দেখলেন স্ত্রীর ঝুলন্ত লাশ। কুমিল্লার লাকসাম পৌরসভার সরকারি হাসপাতালে সামনে রহমান ভিলা নামে একটি ভাড়া বাসায় মঙ্গলবার সন্ধায় এ ঘটনা ঘটেছে।

খবর পেয়ে লাকসাম থানার পুলিশের সদস্যরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহত গৃহবধূ প্রিয়াঙ্কা আক্তার (২৭) পৌরসভার ৬নং ওয়ার্ডে বাতাখালি গ্রামের মাস্টার বাড়ীর সফিকুর রহমানের ছেলে প্রবাসী মাসুদুর রহমানের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, মাসুদুর রহমান ১০ বছর আগে খুলনা জেলার এক হিন্দু সম্প্রদায়ের মেয়ে প্রিয়াঙ্কার সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে প্রেম করে। এরপর তারা ইসলামিক শরীয়াহ মোতাবেক কাজী অফিসে বিবাহ করেন।

মাসুদের পরিবার তাদের সম্পর্কের বিষয়টি মেনে না নেওয়ায় তার স্ত্রী প্রিয়াঙ্কা আক্তারকে নিয়ে লাকসাম সরকারি হাসপাতালের সামনে একটি ভাড়া বাসায় থাকতেন।

তাদের দাম্পত্য জীবনে একটি মেয়ে সন্তান জন্ম নেয়। তার নাম মোহনা আক্তার (৮)। বর্তমানে বাসার পাশে সিলাভার সাইন স্কুলে ৪র্থ শ্রেণির ছাত্রী। কয়েক বছর আগে মাসুদুর রহমান প্রবাসে চলে যান। আর প্রিয়াঙ্কা আক্তার তার সন্তান মোহনাকে নিয়ে রহমান ভিলায় ৪র্থ তলায় একটি রুম ভাড়া নিয়ে বসবাস শুরু করেন।

রোববার পরিবারের স্বজনরা জানতে পারে বিদেশ থেকে মাসুদুর রহমান দেশে আসবে। এ খবর শুনে একটি মাইক্রোবাস ভাড়া করে মেয়ে মোহনা ও তার শ্বশুর বাড়ির লোকজন সোমবার শাহজালাল বিমানবন্দরে চলে যায়। এসময় প্রিয়াঙ্কা নিজ ঘরে একা ছিলেন।

বিকালে কাজের মহিলা বাসার সামনে এসে দরজা ভিতরে বন্ধ দেখে ডাকতে থাকেন। কোনো সাড়াশব্দ না পেয়ে বাড়ির মালিককে ডাকাডাকি করেন। বাড়ির মালিক গৃহবধূর আত্নীয় স্বজনকে খরব দেন।

সন্ধ্যায় জানালা খুলে দেখতে পায় প্রিয়াঙ্কা ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে এসে পুলিশ লাশ উদ্ধার করে।

লাকসাম থানার এসআই আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর ও এলাকাবাসীর সহযোগিতায় দরজা ভেঙে লাশ উদ্ধার করে থানায় হেফাজতে রাখা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

প্রবাসী স্বামী বিদেশে থেকে বাড়ি ফিরে দেখলেন স্ত্রীর ঝুলন্ত লাশ

আপডেট সময় ০১:৪৫:২২ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২