ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিএসইর লেনদেন ১৬৬৯ কোটি টাকা ছাড়াল ভাঙ্গায় প্রাণঘাতী দুর্ঘটনা: মামলা হয়নি, ব্রেক ফেলকেই কারণ বলছে পুলিশ জলাবদ্ধ মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাদের সবাইকে দৌড়ের উপরে রেখেছেন প্রধানমন্ত্রী গুণগত ও পরিকল্পিত জনসংখ্যা একটি দেশের প্রধান সম্পদ ও শক্তি: রাষ্ট্রপতি দেশের স্বার্থ ক্ষুণ্ন করে আইএমএফের কোনো কর্মসূচিতে সরকার অংশ নেবে না : অর্থমন্ত্রী কানাডার টরন্টোতে বন্দুক হামলায় দুইজন নিহত, আহত ৬ শাহবাগে ফুটপাত থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার ঢাকার বর্জ্য থেকে বিদ্যুৎ, দুই প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই ফিরুন’, হাসিনাকে আসিফ নজরুল

অর্থনীতিতে কোভিডের প্রভাব সেভাবে পড়েনি: জয়

আকাশ আইসিটি ডেস্ক :

সরকারের তৈরি ডিজিটাল অবকাঠামো এবং পূর্ব প্রস্তুতির জন্য সরকার ও দেশের অর্থনীতিতে কোভিড-এর প্রভাব সেভাবে পড়েনি বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বিশ্বের অনেক দেশের সরকারি কার্যক্রম বাধাগ্রস্ত হলেও বাংলাদেশের ক্ষেত্রে তেমন কিছু হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (২৪ আগস্ট) রাতে অনলাইন মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে ‘ব্লেজ’ সেবা চালুর উদ্বোধন করেন সজীব ওয়াজেদ জয়।

এসময় জয় বলেন, আমরা প্রতিটি স্কুল-কলেজে ডিজিটাল ল্যাব চালু করেছি। প্রতিটি হাসপাতালে চিকিৎসকের সঙ্গে ভিডিও কনফারেন্সিং করার ব্যবস্থা করেছি। ফলে আমাদের সরকারে, অর্থনীতিতে কোভিড-এর প্রভাব সেভাবে পড়েনি। কারণ আমাদের আগে থেকেই প্রস্তুতি নেওয়া ছিল। অথচ বিশ্বের অনেক দেশের সরকার অর্থনৈতিক কাজে বাধা পেয়েছিল।

ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন নিয়ে জয় বলেন, ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন হচ্ছে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া, বাংলাদেশকে উন্নত করা। ডিজিটাল বাংলাদেশ মানে হচ্ছে দেশের জনগণের জীবনযাত্রাকে সহজ করা। আমরা আজ কাজ করছি ভবিষ্যতের জন্য। আজ থেকে ১০ বছর পর বাংলাদেশ কেমন হবে সেটা আমরা ভাবছি। এটাই আওয়ামী লীগের ভিশন, ডিজিটাল বাংলাদেশের ভিশন।

‘ব্লেজ’ সেবা ভবিষ্যতের ‘ক্যাশলেস সোসাইটি’ এর একটি অংশ দাবি করে জয় বলেন, আমরা চলে যাবো ক্যাশলেস সোসাইটির দিকে। ব্লেজ সেই ক্যাশলেস সোসাইটির একটি অংশ। প্রবাসীদের টাকা পাঠানোর একটি অংশ। আজ বিদেশ থেকে কেউ টাকা পাঠালে সেটা দেশের ব্যাংকে পৌঁছাতে ৫-৬ দিন লেগে যায়। সেই টাকা আবার সপ্তাহের পাঁচ দিনের মধ্যে ৯-৫টার মধ্যে ব্যাংকে গিয়ে তুলতে হয়। কিন্তু ব্লেজ এ এটা খুব দ্রুত হবে, মাত্র পাঁচ সেকেন্ডে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আমরা পেপারলেস অফিস কার্যক্রমে এগিয়ে যাচ্ছি। এই কার্যক্রমে দেশের প্রায় ১১ হাজার দপ্তর যুক্ত হয়েছে। দেড় কোটি ই-ফাইল এই করোনা এর সময়ে আমরা সম্পাদন করেছি যা অনেক উন্নত দেশও করতে পারেনি। আমাদের ‘পরিচয়’ প্লাটফর্ম রয়েছে। করোনা এর টিকার জন্য ‘সুরক্ষা’ প্ল্যাটফর্ম রয়েছে। এই প্ল্যাটফর্মে সাড়ে তিন কোটি নাগরিক টিকার জন্য নিবন্ধন করেছেন। আড়াই কোটি নাগরিক টিকা নিয়েছেন। সেই ডিজিটাল বাংলাদেশের আরেকটি স্বপ্ন হচ্ছে ক্যাশলেস সোসাইটি। সেই স্বপ্ন বাস্তবায়নের অংশ হিসেবে আজ চালু হলো ব্লেজ। এর মাধ্যমে বিদেশে অবস্থানরত প্রবাসীরা যেমন রেমিট্যান্স পাঠাতে পারবেন তেমনি দেশে থাকা ফ্রিল্যান্সাররাও তাদের অর্জিত অর্থ দেশে আনতে পারবেন।

প্রসঙ্গত, বিদেশ থেকে রেমিট্যান্স আনার জন্য সোনাইল ব্যাংক, হোম পে এবং আইটিসিএল এর যৌথ উদ্যোগে চালু হয় ‘ব্লেজ’। এই সেবার মাধ্যমে মাত্র পাঁচ সেকেন্ডে দিনরাত ২৪ ঘণ্টার যেকোন সময় বিদেশ থেকে রেমিট্যান্সে দেশে থাকা গ্রাহকের সোনালী ব্যাংক হিসেবে জমা হবে।

ব্লেজ সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল, সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী।

এতে স্বাগত বক্তব্য দেন সোনালী ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান খান। আর ব্লেজ সেবা নিয়ে ভিডিও টিউটোরিয়াল উপস্থাপন করেন হোম পে এর প্রধান নির্বাহী রুবেল আহসান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিএসইর লেনদেন ১৬৬৯ কোটি টাকা ছাড়াল

অর্থনীতিতে কোভিডের প্রভাব সেভাবে পড়েনি: জয়

আপডেট সময় ১০:০৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১