মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে চলমান নানা জটিলতা ও সিন্ডিকেটের দৌরাত্ম্যে বিরক্ত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এক বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে তিনি এই শ্রমবাজার নিয়ে নিজের চরম ক্ষোভ প্রকাশ করে বলেছেন, মালয়েশিয়ার কথা শুনলেই এখন তার গায়ে জ্বর ওঠে।
শুক্রবার (০৬ নভেম্বর) প্রকাশিত ওই ভিডিওতে মন্ত্রী আরও বলেন, মালয়েশিয়া নিয়ে দীর্ঘ আলোচনার কারণে তিনি ক্লান্ত। তিনি মন্তব্য করেন, এই শ্রমবাজারে ক্যানসারের মতো সমস্যা ছড়িয়ে পড়েছে। কে কার পক্ষে আর কার পকেটে যাচ্ছে, তা এখন বোঝা কঠিন হয়ে দাঁড়িয়েছে। গতকাল শুক্রবার (০৬ নভেম্বর) দেশের বেসরকারী স্যাটেলাইটভিত্তিক টিভি চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে এসব কথা বলতে শোনা যায়। কারণ, মালয়েশিয়া নিয়ে এত আলোচনা শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছি।
আকাশ নিউজ ডেস্ক 






















