ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, নিয়ন্ত্রণে টিয়ারশেল

বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ পোশাকশ্রমিকরা। বৃহস্পতিবার সকালে বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে প্রথমে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে কর্তৃপক্ষ কারখানাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করলে শ্রমিকরা রাস্তায় নেমে এসে অবস্থান নেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ ও বিজিবি সদস্যরা মোতায়েন করা হয়। এক পর্যায়ে পুলিশ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। পুলিশের ধাওয়ায় শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে পড়লে প্রায় এক ঘণ্টা পর যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়। এদিকে চলমান পরিস্থিতির কারণে মৌচাক ও এর আশপাশের বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, নিয়ন্ত্রণে টিয়ারশেল

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, নিয়ন্ত্রণে টিয়ারশেল

আপডেট সময় ১১:১৯:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬