ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাবজি-ফ্রি ফায়ারের মতো ক্ষতিকর গেম বন্ধের নির্দেশ

আকাশ আইসিটি ডেস্ক : 

উচ্চ আদালতের নির্দেশনার পর দেশের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে থাকা পাবজি, ফ্রি ফায়ারসহ ক্ষতিকারক সব গেম বন্ধ করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

পাবজি ও ফ্রি ফায়ার গেম বন্ধে মঙ্গলবার (২৪ আগস্ট) বিটিআরসি থেকে চিঠি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সংস্থার এক কর্মকর্তা।

তিনি বলেন, আমরা উচ্চ আদালত থেকে এ সংক্রান্ত নির্দেশনা হাতে পেয়েছি। এরপর সে অনুযায়ী নির্দেশনা দেওয়া হয়েছে।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানির পর গত ১৬ আগস্ট বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ পাবজি, ফ্রি ফায়ারসহ ক্ষতিকারক সব গেম অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেন।

বিটিআরসির ওই কর্মকর্তা জানিয়েছেন, অনলাইনে ক্ষতিকর গেম বা অ্যাপেরও তালিকা করা হচ্ছে। যেগুলো বন্ধ করা সম্ভব হবে না সেগুলোর বিষয়ে তাদের কার্যালয়কে চিঠি দেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পাবজি-ফ্রি ফায়ারের মতো ক্ষতিকর গেম বন্ধের নির্দেশ

আপডেট সময় ১০:০০:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১