ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শোককে শক্তিতে রূপান্তরিত করে প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ার আহ্বান পলকের

আকাশ আইসিটি ডেস্ক : 

শোককে শক্তিতে রূপান্তরিত করে প্রযুক্তিনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে বেসিসের আয়োজনে দোয়া ও আলোচনা সভায় ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই আহ্বান জানান।

পলক বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সদস্যদের হত্যার নেপথ্য হোতাদের প্রকাশ্যে আনা ও পলাতক খুনিদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনার দাবি জানান। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি পঁচাত্তরের ১৫ আগস্টকে বাঙালি জাতি ও বিশ্বের ইতিহাসের সবচেয়ে কলঙ্কতম দিন হিসেবে উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের আর্থিক লেনদেন সম্পূর্ণ ডিজিটাল করার ক্ষেত্রে একটা কমন প্লাটফর্ম তৈরিতে কাজ করছে সরকার।

তিনি আরও জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ‘মুজিব আমার পিতা’ এনিমেশন মুভি তৈরি করেছে। এই মুভির মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ তুলে ধরা হবে।

বিশেষ অতিথির বক্তৃতায় শিক্ষা উপমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ সিঙ্গাপুর হতো। পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে একাত্তরের পরাজিত শক্তি বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল।

অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অপরাজিতা হক, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর মো. নজরুল ইসলাম খান অংশ নেন।

অনুষ্ঠানের শেষ অংশে জাতীয় শোক দিবসে সপরিবারে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যসহ সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শোককে শক্তিতে রূপান্তরিত করে প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ার আহ্বান পলকের

আপডেট সময় ০৯:২০:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১