তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ।
বুধবার ১১ নভেম্বর স্থানীয় সময় বিকাল পৌনে তিনটায় সম্মেলনস্থলে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যকার এই আলোচনা শুরু হয়। প্রায় আধা ঘণ্টা স্থায়ী বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকের প্রধান দিকসমূহ
- বাংলাদেশ ও উজবেকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে জোর দেওয়া হয়েছে।
- জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক প্রভাব ও তা থেকে উত্তরণের উপায় নিয়ে মতবিনিময় করেছেন দুই নেতা।
- বৈঠককালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার সকালে কপ-৩১-এর লিডার্স সামিটে অংশগ্রহণের উদ্দেশ্যে আনতালিয়ার সম্মেলনস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। জলবায়ু সম্মেলনের ব্যস্ত সূচির ফাঁকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে নিয়মিত সাক্ষাৎ ও আলোচনার কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর।
আকাশ নিউজ ডেস্ক 























