ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ক্রিপ্টো হ্যাকিং ১০ কোটি ডলার বেহাত

আকাশ আইসিটি ডেস্ক :

ক্রিপ্টোকারেন্সি লেনদেনের জাপানি সাইট ‘লিকুইড’ হ্যাকিংয়ের শিকার হয়েছে। হ্যাকাররা হাতিয়ে নিয়েছে আনুমানিক ১০ কোটি ডলার সমমূল্যের ক্রিপ্টোকারেন্সি। চলতি মাসেই ক্রিপ্টো হ্যাকিংয়ের দ্বিতীয় ঘটনা এটি। এর আগে মাসের শুরুতেই ক্রিপ্টোকারেন্সি লেনেদেনের সাইট পলি নেটওয়ার্কে হামলা করে প্রায় ৬০ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি টোকেন হাতিয়ে নেয় হ্যাকাররা। হ্যাকিংয়ের খবর নিশ্চিত করেছে লিকুইড। বেশ কয়েকটি ডিজিটাল ওয়ালেট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সাইটটি।

এক টুইটে লিকুইড লিখেছে, ‘আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, #লিকুইডগ্লোবাল ওয়ার্ম ওয়ালেট ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা আমাদের সম্পদ কোল্ড ওয়ালেটে সরিয়ে নিচ্ছি’। তথাকথিত ‘ওয়ার্ম’ বা ‘হট’ ওয়ালেটগুলো আদতে অনলাইনভিত্তিক; ব্যবহারকারীরা যেন তাদের ক্রিপ্টোকারেন্সি সহজে অ্যাক্সেস করতে পারেন সেটি মাথায় রেখে তৈরি করা হয় ওই ওয়ালেটগুলো। এর বিপরীতে ‘কোল্ড ওয়ালেট’গুলো থাকে অফলাইনে। ফলে ‘কোল্ড ওয়ালেট’ আক্রমণ করা তুলনামূলক কঠিন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ক্রিপ্টো হ্যাকিং ১০ কোটি ডলার বেহাত

আপডেট সময় ০৯:৩৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১