ঢাকা ০৩:২১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

জামিন নামঞ্জুর, পরীমনি ফের রিমান্ডে

আকাশ জাতীয় ডেস্ক:

বনানী থানায় দায়ের করা মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনির আবার একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৯ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম তার রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৮ আগস্ট এ মামলায় পরীমনির বিরুদ্ধে ফের পাঁচদিনের রিমান্ড আবেদন করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তদন্ত কর্মকর্তা। তাই বুধবার (১৮ আগস্ট) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানির বিষয়ে ১৯ আগস্ট দিন ধার্য করেন। এদিন আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল পূর্বক জামিন চান৷ শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে একদিনের রিমান্ডের আদেশ দেন৷

গত ৪ আগস্ট বিকেল ৪টার পর পরই বনানীর ১২ নম্বর রোডে পরীমনির বাসায় অভিযান পরিচালনা করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় ওই বাসা থেকে বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের দামি মদ, মদের বোতলসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়।

এরপর ৫ আগস্ট চারদিন এবং ১০ আগস্ট পরীমনির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১৩ আগস্ট রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। বর্তমানে পরীমনি কারাগারে আছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বরে কি সত্যিই দেশে ফিরবেন শেখ হাসিনা?

জামিন নামঞ্জুর, পরীমনি ফের রিমান্ডে

আপডেট সময় ১২:৪২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১