ঢাকা ০২:২০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করলেন শেখ হাসিনা

ফাঁসির দণ্ড মাথায় নিয়ে দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৯ নভেম্বর লন্ডনের আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের মাধ্যমে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে এই আবেদন করা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছাড়ার পর প্রথমবারের মতো তিনি এমন কোনো আনুষ্ঠানিক যোগাযোগ করলেন। ২০২৪ সালের ৫ অগাস্ট দেশ ছেড়ে যাওয়ার পর এই প্রথম তার এ ধরনের আনুষ্ঠানিক কোনো যোগাযোগের খবর জানা গেল। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সোমবার (৯ নভেম্বর) আইনজীবীর মাধ্যমে হাই কমিশনে চিঠি পাঠিয়ে ওই আবেদন করেছেন হাসিনা, যা তারা দেখার সুযোগ পেয়েছে।

হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে আইনজীবীরা উল্লেখ করেন, বর্তমান সরকার তাদের মক্কেলের পাসপোর্ট ও এনআইডি বাতিল করেছে। এই পরিস্থিতিতে নতুন নথিপত্র ইস্যু করার জন্য তারা অনুরোধ জানিয়েছেন। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরই হাসিনার দেশে ফেরার সময় চূড়ান্ত হবে। এমতাবস্থায়, তার জন্য একটি নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি।’।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেয়। ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী নির্দেশ দেওয়ার অভিযোগে এই রায় দেওয়া হয়। তবে ভারত থেকে তিনি সব অভিযোগ অস্বীকার করে আসছেন। এই আবেদনের বিষয়ে জানতে চাওয়া হলে দিল্লি হাইকমিশন বা ঢাকার কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ক্ষমতাচ্যুত হওয়ার আগে আওয়ামী লীগ বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল হিসেবে ক্ষমতায় ছিল। হাসিনার পতনের পর দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। বর্তমানে দলের অনেক নেতা-কর্মী কারাগারে আটক রয়েছেন এবং অনেকে ভারতসহ বিভিন্ন দেশে স্বেচ্ছানির্বাসনে জীবন কাটাচ্ছেন। বর্তমানে বাংলাদেশের সরকার অস্থিরতা কাটিয়ে স্থিতিশীলতা ফেরানোর চেষ্টা করছে, এমন পরিস্থিতিতে হাসিনার এই প্রত্যাবর্তন নতুন রাজনৈতিক উত্তেজনার আশঙ্কা তৈরি করেছে বলে রয়টার্স জানিয়েছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করলেন শেখ হাসিনা

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করলেন শেখ হাসিনা

আপডেট সময় ০২:১৯:২১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬