ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহায়তার আহ্বান প্রেসিডেন্টের

প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবরা সোফি। বুধবার বঙ্গভবনে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের বিষয়টি গুরুত্ব পায়। প্রেসিডেন্ট বলেন, ডাচেস অব এডিনবরার এই সফর অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি থাকা মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী, বিশেষ করে নারী ও শিশুদের জন্য আশার আলো দেখাচ্ছে। একইসঙ্গে রোহিঙ্গা শিবির পরিদর্শনের মাধ্যমে এই মানবিক সংকটের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ সহজ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও উল্লেখ করেন যে, দীর্ঘদিন ধরে রোহিঙ্গা সংকট চলতে থাকায় ঘনবসতিপূর্ণ বাংলাদেশের পরিবেশ ও আর্থসামাজিক কাঠামোর ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে। এটি আঞ্চলিক নিরাপত্তার জন্যও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই রোহিঙ্গা নারী ও শিশুদের সুরক্ষার পাশাপাশি প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত করতে যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক মহলকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সাক্ষাতকালে প্রেসিডেন্ট বাংলাদেশে নারী ক্ষমতায়ন, তরুণ প্রজন্মের উন্নয়ন এবং চক্ষুস্বাস্থ্যের মতো খাতে ডাচেস অব এডিনবরার দীর্ঘস্থায়ী অবদানের প্রশংসা করেন। পাশাপাশি যুক্তরাজ্যের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি পুনর্ব্যক্ত করেন। ডাচেস তার তিন দিনের সফরের অভিজ্ঞতা তুলে ধরে জানান, তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প ছাড়াও বিকেএসপি এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করেছেন। এ সময় তিনি বাংলাদেশের নারীর উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে তাদের অসামান্য অবদানের ভূয়সী প্রশংসা করেন।

বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং দেশের ক্রীড়াক্ষেত্রে নারীদের অংশগ্রহণের সুযোগ বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। প্রেসিডেন্টের কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এবং ডাচেসের সফরসঙ্গীরা এ সময় উপস্থিত ছিলেন। প্রেসিডেন্টের প্রত্যাশা, এই সফর বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহায়তার আহ্বান প্রেসিডেন্টের

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহায়তার আহ্বান প্রেসিডেন্টের

আপডেট সময় ০১:৩৫:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬