ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে আগামী ১৯ নভেম্বর রায়ের দিন ধার্য করেছেন আদালত।
বুধবার (১১ নভেম্বর) যুক্তিতর্ক শুনানি শেষে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান রায়ের এই তারিখ নির্ধারণ করেন। দুদকের কৌঁসুলি মোকাররম হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিস্তারিত
দুদকের কৌঁসুলি মোকাররম হোসাইন গণমাধ্যমকে জানান, যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ার আগে এই মামলায় মোট ৫৬ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।
এ মামলায় সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ছাড়াও তার স্ত্রী রুকমীলা জামান, ছোট ভাই আসিফুজ্জামান, বোন রোকসানা জামান এবং ইউসিবিএল ও আরামিট গ্রুপের কর্মকর্তাসহ মোট ৩৬ জন আসামি রয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























