ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ

ঈদে সংক্রমণ রোধে সাবধান থাকতে হবে

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনার বিস্তার রোধ এবং নিয়ন্ত্রণে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

মঙ্গলবার (১৩ জুলাই) মেহেরপুর জেলার বিভিন্ন উপকারভোগী/সংস্কৃতিসেবীদের মধ্যে চেক, অনুদান, হুইল চেয়ার‌ এবং হিয়ারিং এইড বিতরণ অনুষ্ঠানে ভার্চ্যুয়াল কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, দেশে করোনা সংক্রমণ আগের চেয়ে বেড়েছে। এই সংক্রমণ যেন আর না বাড়ে সেজন্য জনগণকে আরও সতর্ক থাকতে হবে। আসন্ন ঈদে এই সংক্রমণ রোধে সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে। প্রতিমন্ত্রী এ সময় জনসমাগম যথাসম্ভব পরিহার করারও আহ্বান জানান।

তিনি বলেন, করোনা মোকাবিলায় সবারই দায়বদ্ধতা রয়েছে। এজন্য সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাদের জনসচেতনতা বাড়াতে একযোগে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার করোনাকালীন দুঃস্থ ও অসহায়দের মধ্যে খাদ্য ও ত্রাণ সরবরাহ অব্যাহত রেখেছেন। যাতে কাউকে দুর্ভোগ পোহাতে না হয়। এসবের পাশাপাশি উন্নয়ন কার্যক্রম ও চলমান রয়েছে। আমরা যেন দ্রুত আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি সেজন্য সবাইকে আন্তরিকতার সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, মাস্ক না পরা অপরাধের শামিল। কারণ মাস্ক না পরলে নিজে যেমন করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কা‌ থাকে, তেমনি অন্যকেও রোগে সংক্রমিত করার ঝুঁকি থাকে। তাই সবাইকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে।

মেহেরপুরের জেলা প্রশাসক ড. মো. মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে পিপি পল্লব ভট্টাচার্য, জাতীয় মহিলা সংস্থা মেহেরপুর শাখার চেয়ারম্যান শামীম আরা হীরা, মেহেরপুর সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুল আলম, আওয়ামী লীগের মেহেরপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম শাহিন, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ মেহেরপুরের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান অনুষ্ঠানে বক্তব্য দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলাদেশে পুনরায় বিদ্যুৎ রপ্তানি শুরু করল নেপাল

ঈদে সংক্রমণ রোধে সাবধান থাকতে হবে

আপডেট সময় ০৮:৫৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১