ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের মানুষের জন্য ৫ প্রণোদনা প্যাকেজ

আকাশ জাতীয় ডেস্ক:

করোনার সংক্রমণ ঠেকাতে কঠোর বিধিনিষেধের ফলে কর্মহীন, শ্রমিক ও ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের মানুষের জন্য তিন হাজার ২০০ কোটি টাকার আর্থিক প্রণোদনা প্যাকেজের ঘোষণা দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার নতুন পাঁচটি নতুন প্রণোদনা প্যাকেজের ঘোষণা দেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর মধ্যে দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী ও শ্রমিকদের জন্য বরাদ্দ দেয়া হয়েছে ৪৫০ কোটি টাকা।

গত বছর মার্চে দেশে করোনার সংক্রমণ শুরুর পর সরকারের পক্ষ থেকে নিম্নআয়ের, কর্মহীন মানুষের জন্য সরকারের পক্ষ থেকে বেশ কয়েকটি আর্থিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছিল। ব্যবসায়ীরাও পেয়েছিলেন সরকারের দেয়া প্রণোদনা। করোনায় ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের মানুষদের জন্য এবারের ঘোষিত প্রণোদনা প্যাকেজগুলো হলো-

১. দিনমজুর, পরিবহন শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী এবং নৌপরিবহন শ্রমিকদের জন্য জনপ্রতি নগদ আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তার জন্য ৪৫০ কোটি টাকা বরাদ্দ।

২. শহর এলাকার নিম্নআয়ের জনসাধারণের সহায়তার লক্ষ্যে ২৫ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত ১৪ দিন ৮১৩টি কেন্দ্রে বিশেষ ওএমএস কার্যক্রম পরিচালনার জন্য বরাদ্দ ১৫০ কোটি টাকা।

৩. ৩৩৩-নম্বরে জনসাধারণের অনুরোধের পরিপ্রেক্ষিতে খাদ্য সহায়তা দেওয়ার জন্য জেলা প্রশাসকদের অনুকূলে বিশেষ বরাদ্দ ১০০ কোটি টাকা।

৪. গ্রামীণ এলাকার কর্মসৃজনমূলক কার্যক্রমে অর্থায়নের জন্য পল্লী সংস্থান ব্যাংক ও পিকেএসএফ-এর মাধ্যমে ঋণ সহায়তা দিতে (৪ শতাংশ সুদে) এর আগে বরাদ্দ ৩ হাজার ২শ কোটি টাকার অতিরিক্ত বরাদ্দ এক হাজার ৫০০ কোটি টাকা।

৫. পর্যটনখাতের হোটেল মোটেল, থিম পার্কের জন্য কর্মচারীদের বেতন ভাতা পরিশোধের লক্ষ্যে ব্যাংকের মাধ্যমে ৪ শতাংশ সুদে ওয়ার্কিং ক্যাপিটাল ঋণ সহায়তা দিতে এক হাজার কোটি টাকা বরাদ্দ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের মানুষের জন্য ৫ প্রণোদনা প্যাকেজ

আপডেট সময় ০৪:৪১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১