ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চুক্তির কাছাকাছি ছিলাম, এমন সময় ইরান হঠাৎ জাহাজে হামলা করল: ট্রাম্প সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চলতি বছরেই প্রতি উপজেলা হাসপাতালে স্থাপন হবে ক্যাথ ল্যাব: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার ১ বছরে খাওয়া-দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা : অর্থমন্ত্রী নাটোরে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী দরজা খুলেই দেখলেন শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশের কক্ষে কাঁদছিল দুই বছরের মেয়ে

ডিজিটাল মার্কেটিং নিয়ে প্রকাশিত হলো তাজবীর সজীবের বই

আকাশ আইসিটি ডেস্ক :

প্রকাশিত হয়েছে তাজবীর সজীবের গ্রন্থ ‘ইফেকটিভ মেথড অব ডিজিটাল মার্কেটিং’। পেশাগত দীর্ঘ অভিজ্ঞতা এবং তাত্ত্বিক জ্ঞানের ভিত্তিতে ডিজিটাল মার্কেটিং বিষয়ে বইটি রচনা করেছেন লেখক।

বইটিতে ডিজিটাল মার্কেটিংয়ের অংশ হিসেবে এসইও’র বিস্তারিত, এসইএম-ইমেইল মার্কেটিং, ফেসবুক ও ইউটিউব মার্কেটিং, অ্যাফিলিয়েট ও সিপিএ মার্কেটিং, ই-কমার্স মার্কেটিং এবং কন্টেন্ট মার্কেটিংসহ কিভাবে সব ধরনের ডিজিটাল প্লাটফর্মকে ব্যাবহার করে সফলতার স্বর্ণশিখরে পৌঁছােনা যায়, সে সংক্রান্ত ইতিবাচক পদ্ধতিগুলো আলোচনা করা হয়েছে। এছাড়া শতাধিক ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন টুলস উল্লেখ করা হয়েছে যেগুলো অনুশীলন করে আগ্রহী পাঠক সহজেই ডিজিটাল মার্কেটিংয়ে দক্ষ হতে পারবেন।

বাবুই প্রকাশনী থেকে প্রকাশিত বইটি সম্পর্কে প্রকাশক মোরশেদ আলম হৃদয় জানান, ডিজিটাল মার্কেটিং নিয়ে চাকরি বা ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার গড়া বা ই-কমার্সে নিজের ব্যাবসা-বাণিজ্য পরিচালনায় ডিজিটাল মার্কেটিং বিষয়ে দক্ষ হয়ে ওঠা এখন সময়ের দাবি। আর এ সেক্টরে দক্ষতা বৃদ্ধিতে এই বইটি বাজারের অন্যতম সেরা একটি বই।

‘ইফেকটিভ মেথড অব ডিজিটাল মার্কেটিং’ বইটির লেখক তাজবীর সজীব পেশাগতভাবে একজন সাংবাদিক। ২০১১ সাল থেকে তিনি কাজ করে যাচ্ছেন অনলাইন নির্ভর বিভিন্ন প্রতিষ্ঠানে। বেশ কিছু ই-কমার্স উদ্যাগের ডিজিটাল মার্কেটিং এডভাইজার হিসেবেও কাজ করছেন এই লেখক। ব্যাবহারিক জ্ঞানসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে তিনি সম্পন্ন করেছেন ডিজিটাল মার্কেটিং বিষয়ক সার্টিফিকেট কোর্স। এছাড়া ২০১৩ সাল থেকে তিনি সোনারগাঁও ইউনিভার্সিটি এবং এনআইএফটিতে খণ্ডকালীন শিক্ষকতাও করছেন।

লেখকের অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে ‘বাউন্ডুলে কাব্য’, ‘প্রাণভোমরা’, ‘অধিকার’, ‘গণমাধ্যমের গন্তব্য’ এবং ২০২১ সালের বইমেলা উপলক্ষ্যে ‘শিরোনামে তুমি’। বিভন্ন সময়ে এই বইগুলো হয়েছে বহুল প্রশংসিত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘পরিস্থিতি খুবই ভয়াবহ, কিছুই খেতে পারছি না, চুলাও জ্বলছে না’

ডিজিটাল মার্কেটিং নিয়ে প্রকাশিত হলো তাজবীর সজীবের বই

আপডেট সময় ০৯:৩১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১