ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ফ্রোজেন শোল্ডার কত দিনে সারে, মুক্তির উপায় কী?

কাঁধের জোড়া বা জয়েন্ট নাড়াতে না পারা এবং দীর্ঘমেয়াদি ব্যথার অন্যতম কারণ হলো ফ্রোজেন শোল্ডার, যাকে চিকিৎসাবিজ্ঞানে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস বলা হয়। এটি বেশ পরিচিত একটি সমস্যা। সাধারণত এই রোগটি আপনা-আপনি ভালো হওয়ার প্রবণতা থাকলেও, পুরোপুরি সেরে উঠতে ৫ থেকে ৯ মাস, এমনকি ১৮ মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে। এই সময়ে সঠিক চিকিৎসা ও ব্যায়াম না করা হলে কাঁধের জোড়া চিরস্থায়ীভাবে জমে যাওয়ার বা স্টিফ হয়ে যাওয়ার ঝুঁকি থাকে।

৪০ থেকে ৬০ বছর বয়সী মানুষ এই সমস্যায় বেশি আক্রান্ত হন। নারীরা পুরুষদের তুলনায় প্রায় দ্বিগুণ হারে এতে ভুগে থাকেন। ফ্রোজেন শোল্ডারের উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের মধ্যে রয়েছেন

  • ডায়াবেটিস ও থাইরয়েড রোগে আক্রান্ত রোগী।
  • হৃদ্‌রোগ, ফুসফুসের রোগ, স্ট্রোক, পারকিনসোনিজম ও আর্থ্রাইটিস রোগী।
  • মাথা ও কাঁধে অস্ত্রোপচার হওয়া অথবা কাঁধে আঘাত পেয়ে দীর্ঘ সময় নড়াচড়া করতে না পারা ব্যক্তি।

এই রোগটি তিনটি প্রধান পর্যায়ের মধ্য দিয়ে অতিবাহিত হয়।

প্রথম পর্যায়ে কাঁধে ব্যথা হয় এবং নড়াচড়া সীমিত হয়ে পড়ে, যা ৬ থেকে ১২ সপ্তাহ পর্যন্ত স্থায়ী হয়।

দ্বিতীয় বা মধ্যবর্তী পর্যায়ে কাঁধ শক্ত বা জমে যায় এবং ব্যথার তীব্রতা আগের চেয়ে কিছুটা কমে আসে; এটি ৪ থেকে ৬ মাস থাকে। সর্বশেষ পর্যায়ে স্টিফনেস ধীরে ধীরে কমতে থাকে এবং ব্যথা অনেকটাই প্রশমিত হয়। এই পুরো প্রক্রিয়াটি এক বছরেরও বেশি সময় ধরে চলতে পারে। আক্রান্তরা সাধারণত নিম্নলিখিত উপসর্গগুলো অনুভব করেন

  1. সব সময় কাঁধে ব্যথা থাকা, যা রাতে ও শীতকালে বেড়ে যায়।
  2. কাঁধ বা বাহুর নড়াচড়া সবদিকে সীমাবদ্ধ হয়ে পড়া।
  3. হাত দিয়ে কোনো কিছু তোলা বা ওপরে ওঠানো অসম্ভব হয়ে পড়া।
  4. চুল আঁচড়াতে না পারা।
  5. জামা পরা বা বোতাম লাগাতে কষ্ট হওয়া।
  6. কাঁধ জমে যাওয়ায় আক্রান্ত দিকে কাত হয়ে ঘুমাতে না পারা।
  7. প্যান্টের পেছনের পকেটে হাত নিতে না পারা।

ফ্রোজেন শোল্ডার বা জমানো কাঁধের প্রধান চিকিৎসা হলো নিয়মিত ব্যায়াম। এর মাধ্যমে ৩ থেকে ৬ মাসের মধ্যেই সুস্থ হওয়া সম্ভব। মূল চিকিৎসার মধ্যে রয়েছে চিকিৎসা শুরু করলে ৩ থেকে ৬ মাস সময় লাগে ভালো হতে।

  1. ক্যাপসুল ও সফট টিস্যুর স্ট্রেসিং ব্যায়াম।
  2. পেশি শক্তিশালী করার নির্দিষ্ট ব্যায়াম।
  3. ব্যথানাশক ওষুধ সেবন।
  4. গরম বা ঠান্ডা সেঁক দেওয়া।
  5. ইন্ট্রাআর্টিকুলার স্টেরয়েড ইনজেকশন।
  6. ইন্ট্রাআর্টিকুলার স্যালাইন থেরাপি।

উল্লেখিত চিকিৎসায় উন্নতি না হলে আর্থ্রোস্কোপিক পদ্ধতিতে ছোট ছিদ্রের মাধ্যমে জোড়ায় আর্থ্রোস্কোপ প্রবেশ করিয়ে ক্যাপসুল রিলিজ ও সাব-অ্যাকরোমিয়াল বিসংকোচন করা হয়। পরামর্শ দিয়েছেন অধ্যাপক ডা. জি এম জাহাঙ্গীর হোসেন, অর্থোপেডিক সার্জারি বিভাগ, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল, শ্যামলী, ঢাকা।

  • জামা পরিধান বা বোতাম লাগানো কষ্টকর।
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্রোজেন শোল্ডার কত দিনে সারে, মুক্তির উপায় কী?

ফ্রোজেন শোল্ডার কত দিনে সারে, মুক্তির উপায় কী?

আপডেট সময় ০৮:১৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬