ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কায় আবহাওয়া অফিস

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে যা পরবর্তীতে ঘনীভূত হয়ে নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে সতর্কতা দিয়েছেন আবহাওয়াবিদরা। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে এই লঘুচাপটি তৈরি হয় বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. ওমর ফারুক। তিনি গণমাধ্যমে বলেন, লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার পর ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। তবে এটি কোন দিকে অগ্রসর হবে, তা সুস্পষ্টভাবে বোঝার জন্য নিম্নচাপটি ঘনীভূত হওয়ার অপেক্ষায় রয়েছেন বিশেষজ্ঞরা। তবে সম্ভাব্য গতিপথ এখনো নিশ্চিত নয়। তবে এটি নিম্নচাপে পরিণত হলে গতিপথ সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাওয়া যাবে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৬টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, যা ১৫ দশমিক ৩ মিলিমিটার।

একই সময়ে চট্টগ্রামের আমবাগানে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আপাতত দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং সার্বিক আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কায় আবহাওয়া অফিস

বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কায় আবহাওয়া অফিস

আপডেট সময় ০৬:৩৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬