ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ডিজিটাল ইকোনমি গড়তে স্টার্টআপরাই মূল চালিকাশক্তি: পলক

আকাশ আইসিটি ডেস্ক : 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ডিজিটাল ইকোনমি গড়তে স্টার্টআপরাই মূল চালিকাশক্তি হিসেবে ভূমিকা রাখছে উল্লেখ করে বলেন, দেশে বর্তমানে ৫ হাজারের বেশি স্টার্টআপ তৈরি হয়েছে এবং তারা ৩০০ মিলিয়ন ডলারের বেশি বৈদেশিক বিনিয়োগ দেশে এনেছে।

আইসিটি বিভাগ সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করার ফলে গত ১২ বছরে দেশে এ খাতে ১৫ লক্ষ তরুণ-তরুণীর কর্মসংস্থান হয়েছে।

প্রতিমন্ত্রী আজ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের প্লাটফর্ম

‘এসম্যানেজার’ অ্যাপের ‘অনলাইন স্টোর’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের চেয়ারপার্সন ড. মো. মাসুদুর রহমান, স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক টিন এফ জাবিন, সেবা প্লাটফর্ম লিমিটেডের চিফ অপারেশন অফিসার ইলমুল হক সজীব, এসম্যানেজারের ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অব বিজনেস আবদুর রহমান তন্ময়।

প্রতিমন্ত্রী বলেন, বিগত ১২ বছরে দেশে সঠিক অবকাঠামো গড়ে ওঠার কারণে প্রযুক্তির কল্যাণে ২০১৬ থেকে এ পর্যন্ত ১ কোটি ৩০ লাখ ই-ফাইল সম্পন্ন, ভার্চুয়াল কোর্টে ১ লক্ষ ৭০ হাজার শুনানি এবং প্রায় ৫০ হাজার জামিন শুনানি হয়েছে। তিনি বলেন, আমরা শ্রম নির্ভর অর্থনীতি থেকে প্রযুক্তি নির্ভর অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছি।

পলক বলেন, স্টার্টআপদের ফান্ডিং করার জন্য স্টার্টআপ বাংলাদেশ কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠা করা হয়েছে। মেধাবী ও সম্ভাবনাময়ী উদ্ভাবকদেরকে কোম্পানি থেকে অর্থায়ন করা হবে।

তিনি বলেন, যত্নসহকারে প্রযুক্তিনির্ভর সেবা দিয়ে বিশ্বে বাংলাদেশকে উদ্যোক্তা জাতি হিসেবে প্রতিষ্ঠিত করা হবে।

পরে প্রতিমন্ত্রী ‘এসম্যানেজার’ অ্যাপের অনলাইন স্টোর উদ্বোধন ঘোষণা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ডিজিটাল ইকোনমি গড়তে স্টার্টআপরাই মূল চালিকাশক্তি: পলক

আপডেট সময় ০৯:৩৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১