ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতি উপজেলায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী ‘পূর্বের রূপে ফিরছে রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা’:মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী দেশের বাজারে স্বর্ণের দামে পতন সিজারিয়ান সংস্কৃতি কমিয়ে স্বাভাবিক প্রসবে জোর দিচ্ছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী গৌরনদীতে একযোগে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চুক্তির কাছাকাছি ছিলাম, এমন সময় ইরান হঠাৎ জাহাজে হামলা করল: ট্রাম্প সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা

এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের জন্য রবি-টেন মিনিট স্কুলের ক্রাশ কোর্স

আকাশ আইসিটি ডেস্ক : 

চলতি বছরের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ক্রাশ কোর্স চালু করলো দেশের বৃহত্তম অনলাইন স্কুল রবি-টেন মিনিট স্কুল। ক্রাশ কোর্সগুলো শিক্ষার্থীদের প্রয়োজনের দিকগুলো মাথায় রেখেই তৈরি করা হয়েছে।

পরীক্ষা দুটির জন্য শিক্ষার্থীদের প্রস্তুতি আরও জেরালো করতে কোর্সগুলোতে অন্তর্ভুক্ত করা হয়েছে সংক্ষিপ্ত সিলেবাস, লেকচার, রিসোর্স ও মডেল টেস্ট।

এক বিজ্ঞপ্তিতে রবি জানায়, কোভিড-১৯ মহামারির কারণে এ বছরের এইচএসসি ও এসএসসি পরীক্ষার জন্য একটি সংক্ষিপ্ত সিলেবাস ঘোষণা করা হয়েছে। এই সংক্ষিপ্ত সিলেবাসের ফলে পরীক্ষার্থীদের প্রস্তুতির ধরনটাও এবার ভিন্ন।

যথাক্রমে চার ও পাঁচ মাস মেয়াদের এসএসসি ও এইচএসসি ক্রাশ কোর্সেগুলোর মূল্য ৯৫০ ও ১ হাজার ২০০ টাকা। এসএসসি ক্রাশ কোর্সে ১৭০টি লেকচার শিট, ১৭০টি লাইভ ক্লাস, ২২টি মডেল টেস্ট এবং ২২টি সলভ ক্লাস রয়েছে। এইচএসসি ক্রাশ কোর্সে রয়েছে ৩০০টি লেকচার শিট, ৩০০টি লাইভ ক্লাস, ৩৯টি মডেল টেস্ট এবং ৩৯টি সলভ ক্লাস।

শিক্ষার্থীরা যেন স্বাচ্ছন্দ্যে ক্লাস, মডেল টেস্ট, লেকচার শিট এবং সমাধান শিটগুলো পেতে পারেন এজন্য রবি-টেন মিনিট স্কুল একটি ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করেছে। ওয়েব অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে শিক্ষার্থীরা সহজেই কোনো কন্টেন্ট পেতে, সরাসরি প্রশিক্ষকদের প্রশ্ন করতে, মডেল টেস্টের সমাধান জমা দিতে এবং ফলাফল জানতে পারবেন।

নিচের লিঙ্কে কোর্সগুলো পাওয়া যাবে: https://cutt.ly/gkf6yrq

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতি উপজেলায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী

এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের জন্য রবি-টেন মিনিট স্কুলের ক্রাশ কোর্স

আপডেট সময় ০৯:২৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১