ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতি উপজেলায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী ‘পূর্বের রূপে ফিরছে রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা’:মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী দেশের বাজারে স্বর্ণের দামে পতন সিজারিয়ান সংস্কৃতি কমিয়ে স্বাভাবিক প্রসবে জোর দিচ্ছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী গৌরনদীতে একযোগে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চুক্তির কাছাকাছি ছিলাম, এমন সময় ইরান হঠাৎ জাহাজে হামলা করল: ট্রাম্প সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা

প্লাজমা প্রযুক্তির যুগে প্রবেশ করলো বাংলাদেশ বায়োটেক

আকাশ আইসিটি ডেস্ক :

অরিক্স বায়োটেক প্ল্যান্টের মাধ্যমে বাংলাদেশ প্লাজমা প্রযুক্তির যুগে প্রবেশ করেছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এর মধ্য দিয়ে রক্তের প্লাজমা বিশ্লেষণ করে জীবন রক্ষাকারী ওষুধ প্রস্তুত করার পথ সুগম হলো বলেও মন্তব্য প্রতিমন্ত্রীর।

সোমবার (১ মার্চ) গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত বঙ্গবন্ধু হাইটেক পার্কে এই প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করা হয়।

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চায়নাভিত্তিক বহুজাতিক কোম্পানি ‘অরিক্স বায়োটেক প্লাজমা ফ্রাকশানেশন প্ল্যান্ট’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন কার্যক্রম উদ্বোধন করেন।

জানা যায়, অরিক্স বায়োটেক এই খাতে ৩০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। বিজ্ঞান ও প্রযুক্তি সংশ্লিষ্ট প্রায় দুই হাজার লোকের কর্মসংস্থান হবে এবং এ খাতসংশ্লিষ্ট প্রায় এক হাজার কোটি টাকার আমদানি বন্ধ হবে বলে আশাবাদ সংশ্লিষ্টদের।

উদ্বোধনকালে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, অরিক্সের বায়োটেক প্ল্যান্ট স্থাপন একটি সময়োপযোগী পদক্ষেপ। এর মাধ্যমে বাংলাদেশ বায়োটেক প্লাজমা প্রযুক্তির যুগে প্রবেশ করলো এবং রক্তের প্লাজমা বিশ্লেষণ করে জীবন রক্ষাকারী ওষুধ প্রস্তুত করার পথও সুগম হলো।

সাম্প্রতিক সময়ে করোনা মোকাবিলায় সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে পলক বলেন, ডিজিটাল বাংলাদেশের প্ল্যাটফর্ম ব্যবহার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণেই করোনা মোকাবিলায় বাংলাদেশ সফল হয়েছে। প্রধানমন্ত্রী করোনা মহামারি মোকাবিলায় প্রয়োজনে লকডাউন দিয়েও তুলেনিয়ে জীবন-জীবিকা দুটোই সমন্বয় করেছেন। সুরক্ষা ম্যানেজমেন্ট ভেক্সিনেশন কার্যক্রম সারা বিশ্বে প্রশংসিত হয়েছে।

তিনি বায়োটেকনোলজির সফল বাস্তবায়নের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্ঞানভিত্তিক ও তথ্যপ্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, সামিট গ্রুপের অরিক্স বায়োটেক লিমিটেডের চেয়ারম্যান কাজী শাকিল, চায়না অরিক্স বায়োটেকের ব্যবস্থাপনা পরিচালক ডেভিড বো, বাংলাদেশে নিযুক্ত চীনের কমার্শিয়াল কাউন্সিলর লিউ জিনহূয়াসহ অন্যরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতি উপজেলায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী

প্লাজমা প্রযুক্তির যুগে প্রবেশ করলো বাংলাদেশ বায়োটেক

আপডেট সময় ১০:১০:৩৮ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১