ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ভ্যাকসিন কার্যক্রমে বিশ্বে বাংলাদেশের অবস্থান দশে: পলক

আকাশ আইসিটি ডেস্ক : 

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সুরক্ষা ডট গভ ডট বিডি রেজিস্ট্রেশন প্লাটফর্মে দেশের ৪০ লাখ মানুষ নিবন্ধন করেছে। ভ্যাকসিন কার্যক্রমে বাংলাদেশের অবস্থান সারা বিশ্বের মধ্যে ১০ নম্বরে।

তিনি বলেন, এ নিবন্ধন কার্যক্রম দেশে-বিদেশে অনলাইনে ইন্টারঅপেরাবল ও যাচাই-বাছাই করতে আমরা ব্লকচেইন অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারি।

প্রতিমন্ত্রী আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে “ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ-২০২১” এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

পলক বলেন, ব্লক চেইনের মাধ্যমে তথ্যের শতভাগ নিশ্চয়তা, স্বচ্ছতা ও জবাবদিহিতা আনয়ন সম্ভব। আমাদের তরুণদের কাছে ব্লকচেইন প্রযুক্তিসহ ডিজরাপটিভ টেকনোলজি পৌছে দিতে না পারলে চতুর্থ শিল্পবিপ্লব প্রতিযোগিতা থেকে আমরা পিছিয়ে পড়বো।

তিনি ব্লকচেইন অলিম্পিয়াডে অংশগ্রহণকারী উদ্যোক্তা, মেনটর ও জাজেসসহ সংশ্লিষ্টদেরকে উক্ত রেজিস্ট্রেশন প্লাটফর্মকে এ প্রযুক্তিতে আনার অনুরোধ জানান।

তিনি আরও বলেন, দেশের স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও ভূমি ব্যবস্থাপনাসহ সরকারের সকল সেক্টরে ব্লকচেইন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও তথ্য নিরাপত্তা নিশ্চিত করা যাবে।

প্রতিমন্ত্রী বলেন, তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স, বিগডাটা, রোবটিকস্‌, ব্লকচেইন ও মাইক্রোপ্রসেসর ডিজাইন এ ৫টি প্রযুক্তিতে দক্ষ করে তুলতে হবে। এ লক্ষ্যে দেশের ১৫০টি বিশ্ববিদ্যালয়ে বিশেষায়িত ল্যাব, ৩০০টি স্কুল অব ফিউচার, ৬৪টি জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠা করা হচ্ছে। এছাড়া সারাদেশে ৮ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে। ৫ হাজার ল্যাব প্রতিষ্ঠার কাজ প্রক্রিয়াধীন রয়েছে এবং আরও ১০ ল্যাব প্রতিষ্ঠা করা হবে।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেবের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ (বিসিওএলবিডি) এর আহ্বায়ক বুয়েটের সাবেক অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, বিসিওএলবিডি এর সমন্বয়ক হাবিবুল্লাহ এন করিম, এ্যামবাসাডর মোঃ আব্দুল হান্নান, প্রফেসর ড. মুহাম্মদ জাফর ইকবাল, হংকং ব্লকচেইন সোসাইটির প্রেসিডেন্ট ড. লরেন্স মা, এফবিসিসিআই এর সিইও মাহফুজুল হক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্রোজেন শোল্ডার কত দিনে সারে, মুক্তির উপায় কী?

ভ্যাকসিন কার্যক্রমে বিশ্বে বাংলাদেশের অবস্থান দশে: পলক

আপডেট সময় ০৯:৫৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১