ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্যারেন্টাল গাইডলাইন মেনে শিশুদের ডিজিটাল নিরাপত্তা সম্ভব

আকাশ আইসিটি ডেস্ক :

শিশু-কিশোরদের ডিজিটাল ডিভাইস থেকে দূরে সরিয়ে নয় বরং প্যারেন্টাল কন্ট্রোল গাইডলাইন ব্যবহার করে তাদের ডিজিটাল অপরাধ থেকে রক্ষা করা সম্ভব বলে মনে করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

তিনি বলেছেন, নতুন প্রজন্ম বিশেষ করে শিশু-কিশোরদের সামাজিক ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে আগামী দিনের মেধাবী ও সৃজনশীল জাতি বিনির্মাণের চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব নয়।

ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে বাবা-মা, শিক্ষক-শিক্ষিকাদের সচেতনার প্রয়োজনীয়তা অপরিহার্য।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) অনলাইনে শিশু যৌন নির্যাতন প্রতিরোধে পরিস্থিতি বিশ্লেষণ ও আইনি পর্যালোচনা বিষয়ক আইন ও সালিশ কেন্দ্র আয়োজিত ভার্চ্যুয়াল সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী।

টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ডিজিটালাইজেশন যত সম্প্রসারিত হবে অপরাধও তত বেশী বাড়বে। এ সঙ্গে মোকাবিলায় সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাসহ সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিত উদ্যোগে কাজ করতে হবে।

ডেটা সুরক্ষা ও প্রাইভেসি সুরক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ডেটা সুরক্ষা ও সোস্যাল মিডিয়া আইনের খসড়া প্রণয়ন করা হয়েছে। যথাযথ পরামর্শ ও মতামত নিয়ে আইনি সংশোধন করা সম্ভব হবে।

আইন ও সালিশ কেন্দ্রের কর্মকর্তা মনোয়ার কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য অরোমা দত্ত, বাংলাদেশ টেলিযোগযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভাইস চেয়ারম্যান শুভ্রত রায় চৌধুরী, স্বেচ্ছাসেবী সংগঠন ব্রেকিং দি সাইলেন্স এর কর্মকর্তা রোকসানা সুলতানা, আইএসপিএবি সভাপতি এমএ হাকিম এবং লালমাটিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান বক্তব্য দেন।

অনুষ্ঠানে বক্তারা শিশুদের জন্য ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকদের দৃষ্টি রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। অ্যাপের মাধ্যমে কীভাবে শিশুদের সুরক্ষা করা যায় বিষয়টি নিশ্চিত করতে সরকারের সহযোগিতার প্রয়োজনীয়তার বিষয়টি নিয়েও আলোকপাত করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্যারেন্টাল গাইডলাইন মেনে শিশুদের ডিজিটাল নিরাপত্তা সম্ভব

আপডেট সময় ০৯:৫৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১