ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অসুস্থতার ভান করে চিকিৎসককে বাসায় ডেকে ফাঁদে ফেলার চেষ্টা, নারী গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:  

মাথা ঘোরার কথা বলে বাসায় ডেকে চিকিৎসককে ফাঁসানোর অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। এসময় ওই চিকিৎসকের কাছ থেকে ২০ লাখ টাকাও দাবি করা হয়। এসময় ফাঁকা স্ট্যাম্প ও ফাঁকা কাবিননামার ভলিয়মে স্বাক্ষর নেওয়ার অভিযোগ করেছেন মাহবুব আলম নামের ওই চিকিৎসক।

এ নিয়ে নগরীর চন্দ্রিমা থানায় একটি মামলাও করেছেন ভুক্তভোগী চিকিৎসক। এরপর পাপিয়া সুলতানা পলি (৩০) নামের ওই নারীকে অভিযান চালিয়ে বৃহস্পতিবার বিকালে গ্রেফতার করেছে পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, মাহবুব আলম চন্দ্রিমা থানা এলাকায় ভাড়া বাসায় থাকেন। চন্দ্রিমার বারিন্দ মেডিকেল কলেজে পড়াশোনা করতেন তিনি। পড়াশোনাকালীন পাপিয়া সুলতানা পলির সাথে যোগাযোগ হয় পাশের ভাড়াটিয়া সূত্রে। সেই সুবাদে তার মেয়েকে (১৭) প্রাইভেট পড়াতেন মাহবুব। এতে তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠে।
এর সূত্র ধরে মাঝে মধ্যে ফোনে চিকিৎসা বিষয়ে পরামর্শ নিতেন অভিযুক্ত পলি। গত ১৭ ফেব্রুয়ারি বিকাল সাড়ে তিনটার দিকে অভিযুক্ত পলি মাহবুবকে ফোনে জানান, তার প্রচুর মাথা ব্যথা করছে। তাই বাইরে বের হয়ে ওষুধ কেনা তার পক্ষে সম্ভব নয়। এ সময় তিনি মাহবুবকে ওষুধ কিনে দিয়ে আসতে অনুরোধ করেন।

পরে মাহবুব ওষুধ ও ডাব কিনে নিয়ে আসে পলির বাসায়। এর কিছুক্ষণ পর অজ্ঞাতনামা ৫ থেকে ৬ জন রুমের ভিতরে প্রবেশ করে মারপিট শুরু করে। এক পর্যায়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে পলির লোকজন। চাঁদা দিতে অস্বীকার করলে তারা মৃত্যুর ভয় দেখায়। এছাড়া ১০০ টাকা মূল্যে তিনটি ফাঁকা স্ট্যাম্পেসহ কথিত কাজী একটি ফাঁকা কাবিননামা ভলিয়মে জোরপূর্বক স্বাক্ষর করে নেয়।

চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুম মনির বলেন, মামলার পরে অভিযান চালিয়ে পাপিয়া সুলতানা পলিকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে চালান দেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অসুস্থতার ভান করে চিকিৎসককে বাসায় ডেকে ফাঁদে ফেলার চেষ্টা, নারী গ্রেফতার

আপডেট সময় ০৫:৪৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১