ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরিতে তিন হ্যাকার যুক্তরাষ্ট্রে অভিযুক্ত

আকাশ আইসিটি ডেস্ক : 

বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন দেশের ব্যাংক থেকে হ্যাকিংয়ের মাধ্যমে অর্থ চুরির ঘটনায় জড়িত উত্তর কোরিয়ার তিন হ্যাকারকে অভিযুক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট।

পার্ক জিন হিয়ক, জন চ্যাং হিয়ক ও কিম ইল নামের এই তিন হ্যাকার উত্তর কোরীয় সেনাবাহিনীর হয়ে হ্যাকিং কর্মকাণ্ড পরিচালনা করে। তাদের বিরুদ্ধে বাংলাদেশের ৮১ মিলিয়ন ডলারসহ মোট ১.৩ বিলিয়ন ডলার চুরির অভিযোগ আনা হয়েছে।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, উত্তর কোরিয়া বন্দুকের পরিবর্তে কীবোর্ড ব্যবহার করে বিভিন্ন দেশের ভার্চুয়াল মুদ্রা চুরি করেছে। গত সাত বছরের বেশি সময় ধরে এই তিন গোয়েন্দা কর্মকর্তা হ্যাকিং করে আসছেন। পার্ক জিন হিয়ক গ্রুপটির অন্যতম হোতা হিসেবে পরিচিত। তিনি কম্পিউটার প্রোগ্রামার।

যুক্তরাষ্ট্র বলছে, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংক থেকে ৮১ মিলিয়ন ডলার চুরির পেছনে পার্ক জিন হিয়ক গ্রুপটি জড়িত। পার্ক জিন হিয়কের নেতৃত্বে ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের সনি করপোরেশন ও ২০১৭ সালে বিশ্বজুড়ে ওয়ানাক্রাই ২.০ গ্লোবাল র‌্যানসমওয়্যার সাইবার আক্রমণ হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরিতে তিন হ্যাকার যুক্তরাষ্ট্রে অভিযুক্ত

আপডেট সময় ০৬:১৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১