ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টিকা নিয়ে ভারতীয় হাইকমিশনার বললেন ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’

আকাশ জাতীয় ডেস্ক:  

গত ৭ জানুয়ারি থেকে দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকদের টিকাদান বুধবার থেকে শুরু হয়েছে। এদিন প্রথম টিকা নেন ভ্যাটিকান সিটির প্রতিনিধি ও ডিপ্লোমেটিক কোরের ডিন জর্জ কোসারি। তারপরই টিকা নেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

বুধবার বিকাল সাড়ে তিনটায় রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম টিকা নিয়ে বিদেশি কূটনীতিকদের টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, ভারতের টিকাকে আলাদা করে দেখার কিছু নেই। যারা টিকা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন তারা আসলে বোকার স্বর্গে বাস করছেন।

প্রতিমন্ত্রী বলেন, আমরা বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকদের টিকা দেওয়া শুরু করেছি। আজ (বুধবার) বেশ কয়েকজন কূটনীতিক টিকা নেবেন। পর্যায়ক্রমে বাংলাদেশে অবস্থান করা প্রায় ১২ শতাধিক কূটনীতিককে টিকা দেওয়া হবে বলে জানান তিনি।

এরপরই কূটনীতিক জর্জ কোসারি টিকা নেন। তার কিছুক্ষণ পরে টিকা নেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

টিকা নেওয়া শেষে বাংলাদেশকে অভিনন্দন জানান ভারতীয় হাইকমিশনার। তিনি বলেন, বাংলাদেশি সব বন্ধুকে বলব- আপনারা টিকা নিন। বাংলাদেশের সঙ্গে ভারত সবসময় আছে। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

টিকা নিয়ে ভারতীয় হাইকমিশনার বললেন ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’

আপডেট সময় ০৬:৫৭:৫২ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১