ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

২০২২ সালের জুনের মধ্যে পদ্মা সেতুতে যান চলবে: কাদের

আকাশ জাতীয় ডেস্ক: 

পদ্মা সেতুর চলমান নির্মাণ কাজের ধারাবাহিকতায় ২০২২ সালের জুনের মধ্যেই সেতুর অবকাঠামো নির্মাণ কাজ শেষ করে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন ‘বিআরটিসির’ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। মন্ত্রী তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে সভায় যুক্ত হন।

ওবায়দুল কাদের বলেন, স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণ প্রকল্পের মেয়াদ বৃদ্ধির বিষয়ক কিছু বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে যা সত্য নয়।

২০২৩ সাল পর্যন্ত মেয়াদ বৃদ্ধির যে কথা বলা হয়েছে তা নির্মাণ প্রতিষ্ঠানসমূহের জন্য উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, যদি কোনো মেরামতের প্রয়োজনই হয় সেজন্য তাদেরকে ২০২৩ এর জুন পর্যন্ত সময় দেয়া হবে।

সেতুমন্ত্রী বলেন, সেতুর সকল অবকাঠামোগত কাজ শেষ করার লক্ষ্য আগামী বছর ২০২২ এর জুন পর্যন্ত। ২০২২ সালের আগেই সকল অবকাঠামোগত কাজ শেষ করা হবে।

২০২৩ সাল পর্যন্ত মেয়াদ বৃদ্ধির প্রস্তাব ত্রুটিজনিত দায়েরের মেয়াদের অংশ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, মেয়াদ বৃদ্ধির সাথে মূল সেতুর অবকাঠামোগত কাজ সম্পর্কিত নয়, বড় ধরনের কোন প্রকল্পের ঠিকাদারদের দায়বদ্ধ রাখতে সাধারণত ত্রুটিজনিত দায়ের মেয়াদ ধরা হয় যা পরবর্তীতে প্রয়োজনীয় কাজ সম্পাদনের জন্য। এ নিয়ে বিভ্রান্ত না হতে সবার প্রতি আহ্বান জানান সেতুমন্ত্রী।

বিআরটিসির লোকসান কমানোর যে চলমান ধারা তা বজায় রাখতে অনুষ্ঠানে নির্দেশ দেন সড়ক পরিবহনমন্ত্রী।

বিআরটিসিকে লাভবান করতে সংশ্লিষ্টদের আরও কঠোর হওয়ার নির্দেশনা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এই প্রতিষ্ঠানকে অনিয়মের বৃত্ত থেকে বেরিয়ে আসতে হবে।

করোনার টিকা দেয়া প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জনগণ অত্যন্ত উৎসাহ উদ্দীপনায় রেজিস্ট্রেশন করার মাধ্যমে টিকা গ্রহণ করছে। যারা সংশয় সৃষ্টি করার জন্য অপপ্রচার ও গুজব রটাচ্ছে তাদের সকল অপচেষ্টা আবারও ব্যর্থ হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

২০২২ সালের জুনের মধ্যে পদ্মা সেতুতে যান চলবে: কাদের

আপডেট সময় ০২:২০:৩৬ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১