ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশ-মালদ্বীপের মধ্যে দুই সমঝোতা স্মারক সই

আকাশ জাতীয় ডেস্ক:   

বাংলাদেশ ও মালদ্বীপ দুটি সমঝোতা স্মারক সই হয়েছে। জনশক্তি রপ্তানি ও বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাকাডেমির সঙ্গে মালদ্বীপের ফরেন সার্ভিস ইনস্টিটিউটের মধ্যে এই সমঝোতা স্মারক সই হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দ্বিপক্ষীয় বৈঠক করেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহিদ। বৈঠকে শেষে সাংবাদিকদের ব্রিফ করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী।

মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী জানান, দুই দেশের মধ্যে জনশক্তি রপ্তানি ও বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাকাডেমির সঙ্গে মালদ্বীপের ফরেন সার্ভিস ইনস্টিটিউট সমঝোতা স্মারক সই হয়েছে।

কূটনৈতিক সূত্র বলছে, ঢাকা ও মালের মধ্যে হওয়া চুক্তি দুটিতে মালদ্বীপে অবৈধ বাংলাদেশিদের বৈধ করণের বিষয়টিও রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন জানান, বাংলাদেশের সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে ঢাকায় আসবেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ।

জনশক্তি রপ্তানির অংশ হিসেবে মালদ্বীপ বাংলাদেশ থেকে কিছু সংখ্যক নার্স নিতে চায় বলে জানান মোমেন।

বৈঠকের আলোচনা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, আমরা অনেক মিউচুয়াল ইস্যু নিয়ে আলাপ করেছি। আমরা অনেকগুলো বিষয়ে একমত হয়েছি। ব্যবসা বাড়ানো, সরাসরি জাহাজ চলাচল, জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা করেছি। যে বিষয়গুলোতে আমরা একমত হয়েছি সেগুলোর জন্য জয়েন্ট কমিশন করব। জনশক্তি রপ্তানি ও দুই দেশের ফরেন সার্ভিসের মধ্যে চুক্তি হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মালদ্বীপের প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন, দেশটিতে থাকা বিদেশিকর্মীদের ভ্যাকসিন প্রয়োগ করবেন; বাংলাদেশেশিকর্মীরাও পাবে। এটার জন্য মালদ্বীপকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ওখানে নার্স পাঠাচ্ছি ভ্যাকসিনেশানের জন্য।

কানেকটিভিটি গুরত্বপূর্ণ উল্লেখ করে মোমেন জানান, বৈঠকে জাতীয়, আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুগুলোতেও আলোচনা করেছে উভয়পক্ষ।

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের আমন্ত্রণে চার দিনের সফরে সোমবার রাতে ঢাকায় আসেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহিদ। অতিরিক্ত পররাষ্ট্র সচিব মাশফি বিনতে শামস বিমানবন্দরে তাকে ঢাকায় স্বাগত জানান।

সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আবদুল্লাহ শহীদের সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। এছাড়া পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন আবদুল্লাহ শহীদ।

মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী দেশটিতে অবস্থান করা বাংলাদেশি কর্মীদের অবদানের কথা তুলে ধরে বলেন, মালদ্বীপে অবদান রাখাদের নিয়মিত করার বিষয় নিয়ে আমরা চিন্তা-ভাবনা করছি। আমরা এটা নিয়ে কাজ করব।

ভারত মহাসাগরের ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র মালদ্বীপের জনসংখ্যা ৪ লাখ। দেশটিতে প্রায় এক লাখ বাংলাদেশি কর্মী রয়েছেন, তাদের বেশিরভাগই দেশটির নির্মাণশিল্পে কাজ করছেন।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্র বলছে, মহামারির কারণে গত ১ এপ্রিল থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সময়ে ৩ লাখ ২৬ হাজার ৭৫৮ জন প্রবাসী কর্মী দেশে ফিরেছেন। এরমধ্যে মালদ্বীপ থেকে ফেরত এসেছেন প্রায় ১৫ হাজার বাংলাদেশি কর্মী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাংলাদেশ-মালদ্বীপের মধ্যে দুই সমঝোতা স্মারক সই

আপডেট সময় ০৩:৫৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১