ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রমজান মাসের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নেয়া যাবে না: শিক্ষা মন্ত্রণালয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত জনগণের প্রতি যে কমিটমেন্ট তা রক্ষা করব: মির্জা ফখরুল দুর্নীতি করলে প্রশাসনিক শাস্তি নয়, মামলাও হবে: আইনমন্ত্রী আগামীর শিক্ষা ব্যবস্থা পুরো বিশ্বের কাছে ঈর্ষণীয় হবে : শিক্ষা প্রতিমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয়ে কোনো ধরনের সিন্ডিকেট চলবে না: স্বাস্থ্যমন্ত্রী ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার চাঁদা নিতে আসলে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন: হাসনাত আবদুল্লাহ

বাংলাদেশ থেকে নেপালে ট্রানজিট সুবিধা দিলো ভারত

আকাশ জাতীয় ডেস্ক:  

বাংলাদেশ থেকে নেপালে সার রপ্তানিতে ট্রানজিট সুবিধা দিয়েছে ভারত। চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুর ও ভারতের সিঙ্গাবাদ রেলপথ দিয়ে এই ট্রানজিট সুবিধা দেওয়া হয়েছে।

সোমবার ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৯৭৬ সালে বাংলাদেশ ও নেপালের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তির অধীনে বাংলাদেশ থেকে নেপালে পণ্য রপ্তানি করা হয় এবং অন্যান্য দেশ থেকে নেপালের আমদানি করা পণ্যগুলো ভারতীয় অঞ্চলের মধ্য দিয়ে ‘ট্র্যাফিক ইন ট্রানজিট’ হিসেবে পরিবহন করা হয়। নেপালের সঙ্গে রপ্তানি ও স্থলবাণিজ্যের জন্য ভারত বিশেষভাবে বাংলাদেশকে ট্রানজিট সুবিধা দিয়ে আসছে।

রেলপথে ট্র্যাফিক ইন ট্রানজিট মূলত দুটি ভারত-বাংলাদেশ ক্রসিং পয়েন্ট, রহনপুর (বাংলাদেশ)-সিঙ্গাবাদ (ভারত) এবং বিরল (বাংলাদেশ)-রাধিকাপুর (ভারত) রেলপথ হয়ে পরিবহন করা হয়। বাংলাদেশ থেকে প্রতি বছর একটি উল্লেখযোগ্য পরিমাণ আমদানি করা সার নেপালে পাঠানো হচ্ছে। চলতি বছরের ৩ ফেব্রুয়ারি বাংলাদেশ রেলওয়ে নেপালে রপ্তানি করা সারবোঝাই প্রথম ট্রেনটি ভারতীয় রেলওয়ের কাছে হস্তান্তর করে।

Tag :
আপলোডকারীর তথ্য

রমজান মাসের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার

বাংলাদেশ থেকে নেপালে ট্রানজিট সুবিধা দিলো ভারত

আপডেট সময় ০৬:৫৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১