ঢাকা ০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কোনো ভয় নেই, টিকা নিয়ে বললেন ডা. জাফরুল্লাহ

আকাশ জাতীয় ডেস্ক:  

শুরু থেকে করোনার টিকা ইস্যুতে বেশ সরব থাকলেও দেশব্যাপী কার্যক্রম শুরুর দিনে টিকা নিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

রবিবার বেলা ১২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে করোনার টিকা নেন এই চিকিৎসক।

টিকা গ্রহণের পর জাফরুল্লাহ বলেন, ভালো আছি। কোনো ভয় নেই। দেশবাসীকে আহবান করছি যখনই আপনার তারিখ আসবে টিকা নেবেন। এটা আপনাদের কর্তব্য। আমি একইসঙ্গে বলতে চাচ্ছি, আমার প্রধানমন্ত্রী যদি এখানে এসে টিকাটা নিয়ে যান তাহলে দেশবাসী আরও বেশি সাহস পাবে। এটা ভয়ের কোনো কারণ নেই। এটা প্রত্যেকে, আমার রিকশাওয়ালা ভাইকে, বাড়ির কাজ করেন, সাধারণ মানুষ টিকা পাওয়ার যেন সুবিধা পায়।

তিনি আরো বলেন, আমরা যারা অবস্থাসম্পন্ন নই, সাধারণ মানুষেরই এই টিকাটা বেশি দরকার। এখানে ব্যবস্থাপনা খুবই ভালো হয়েছে। বিএসএমএমইউর সকল কর্মীকে আমার আন্তরিক শুভেচ্ছা।

এসময় উপস্থিত ছিলেন গণস্বাস্থ্যের গণমাধ্যম উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, বিএসএমএমইউর প্রফেসর ডা. মুহাম্মদ রফিকুল আলম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কোনো ভয় নেই, টিকা নিয়ে বললেন ডা. জাফরুল্লাহ

আপডেট সময় ০৩:৪৪:১৩ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১