ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সবাই ঘুরে দাঁড়িয়েছিলেন বলেই করোনা নিয়ন্ত্রণে সফল হয়েছি

আকাশ জাতীয় ডেস্ক:  

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আপনারা দেখেছেন অনেক জায়গাতেই আমাদের অনেককেই খুঁজে পাওয়া যায়নি। সেই অবস্থার আজকে পরিবর্তন হয়েছে।

সবাই ঘুরে দাঁড়িয়েছিলেন বলেই আমরা করোনা নিয়ন্ত্রণে সফল হয়েছি। ভ্যাকসিন দিয়েও যেন করোনা নিয়ন্ত্রণ করতে পারি, সেই জন্যই আজকের আয়োজন। যতদিন প্রয়োজন ততদিন এখানে ভ্যাকসিন প্রদান কার্যক্রম চালু থাকবে।

রোববার (০৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের কনফারেন্স রুমে টিকাদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব একথা বলেন।

করোনা ভাইরাস প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, করোনা ভাইরাস নিয়ন্ত্রণে বাংলাদেশ একটি বিশেষ অবস্থানে চলে এসেছে। যার ফলাফল আমরা দেখছি। প্রথম অবস্থায় আমরা কেউ এই রোগ বিষয়ে কিছুই জানতাম না। সবার ভেতরে একটা আতঙ্ক ছিল। সবার সহযোগিতায় করোনা নিয়ন্ত্রণে আমাদের অভিজ্ঞতার ঝুলি থেকে সবাইকে সেবা দান করতে পারছি। সবাইকে সেই সাহস এবং আস্থার জায়গায় নিয়ে আসতে পেরেছি বলেই কোভিড নিয়ন্ত্রণে আমরা সফল হয়েছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. এবিএম মাকসুদুল আলম।

উদ্বোধন অনুষ্ঠানের পর প্রথম ভ্যাকসিন নেন শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. এবিএম মাকসুদুল আলম। এরপর হাসপাতালের চিকিৎসক এবং নার্সরা টিকা নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সবাই ঘুরে দাঁড়িয়েছিলেন বলেই করোনা নিয়ন্ত্রণে সফল হয়েছি

আপডেট সময় ০১:৩০:৪৩ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১