ঢাকা ১০:২৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রমজানের ঠিক আগে আল-আকসা মসজিদের ইমাম গ্রেফতার ভারতের নিরাপত্তার জন্য সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি রাহুল গান্ধী: কিরেন রিজিজু মব কালচার শেষ : নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন এলাকায় আ.লীগ কার্যালয় খোলার সাহস কোথায় পেল : মঞ্জুর হবিগঞ্জে স্লোগান দিয়ে আ.লীগ কার্যালয় খোলার ঘোষণা সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর সুপরিকল্পিতভাবে ইমরান খানকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে অভিযোগ বোনের নামিবিয়াকে হারিয়ে সুপার এইটে পাকিস্তান শপথ নিয়েই দেবিদ্বারে জুলাই বিপ্লবের শহীদ পরিবার ও আহত‌দের পাশে হাসনাত আব্দুল্লাহ রমজান মাসের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার

ইউটিলিটি সার্ভিস মূল্য এলাকাভিত্তিক হচ্ছে

আকাশ জাতীয় ডেস্ক:  

রাজধানীতে এলাকাভিত্তিক রাজস্ব এবং ইউটিলিটি সার্ভিসের মূল্য নির্ধারণ করার ইঙ্গিত দিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম।

মন্ত্রী বলেন, আমি মনে করি এলাকা-জোনভিত্তিক অবকাঠামো নির্মাণ, ভবনের উচ্চতা, রাজস্ব, পানি, বিদ্যুৎসহ অন্যান্য ইউটিলিটি সার্ভিসের মূল্য নির্ধারিত হওয়া উচিত।

শনিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা ওয়াসার গন্ধবপুর পানি শোধনাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কারণ হিসেবে মন্ত্রী যুক্তি দিয়ে প্রশ্ন রাখেন, উচ্চবিত্ত এলাকায় বসবাসরত মানুষ ও কম আয়ের মানুষ সমান সুযোগ-সুবিধা নিয়ে কেন একই মূল্য পরিশোধ করবে? সব জায়গায় সমান মূল্য নির্ধারিত হওয়ায় এক ধরনের বৈষম্য তৈরি হচ্ছে। এজন্য উচ্চবিত্ত এলাকার মানুষের রাজস্বের হার এবং ইউটিলিটি সার্ভিসের মূল্য বর্ধিত হওয়া উচিত।

একই ধরনের রাজস্ব ও হোল্ডিং ট্যাক্সসহ অন্যান্য ইউটিলিটি সার্ভিসের মূল্য নির্ধারণ যৌক্তিক নয় উল্লেখ করে তিনি এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করছি। দেশের উন্নয়নে সবাইকে সঠিক সিদ্ধান্ত নেওয়ারও আহ্বান জানান এলজিআরডি মন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

রমজানের ঠিক আগে আল-আকসা মসজিদের ইমাম গ্রেফতার

ইউটিলিটি সার্ভিস মূল্য এলাকাভিত্তিক হচ্ছে

আপডেট সময় ০৯:৫৬:২০ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১