ঢাকা ০৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে

বঙ্গবন্ধুর সম্মানে দেশব্যাপী ম্যারাথন: দীপু মনি

আকাশ জাতীয় ডেস্ক: 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে উদ্বোধন হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১। এতে চাঁদপুর জেলার ৮ উপজেলার আট হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করবেন।

শনিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চাঁদপুর স্টেডিয়ামে টেলি কনফারেন্সের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানানোর জন্যই দেশব্যাপী এই ম্যারাথনের আয়োজন।

সেনাবাহিনীসহ আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তরুণ প্রজন্ম এই ম্যারাথনের মাধ্যমে সুস্থ থাকবে। ম্যারাথনের জন্য নির্ধারিত এ্যাপের মাধ্যমে সবাইকে নিবন্ধন করার জন্য তিনি আহ্বান জানান।

৪৪ পদাতিক ব্রিগেড এবং চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে এই ম্যারাথন চলবে আগামী ৭ মার্চ পর্যন্ত। আজ থেকে জেলার ৮ উপজেলায় একযোগে এই ম্যারাথন শুরু হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। আরও বক্তব্য দেন কুমিল্লা সেনানিবাসের ৩ বীর অধিনায়ক লে. কর্নেল মো. খায়রুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার কাজী আবদুর রহিম, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর সঞ্চালনায় আরো বক্তব্য দেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, প্রেসক্লাব সভাপতি ইকবাল পাটওয়ারী।

উদ্বোধনী ম্যারাথনে পুলিশ, ফায়ার সার্ভিস কর্মী, আনসার-ভিডিপিসহ বিভিন্ন শ্রেণীপেশার সহস্রাধিক লোক অংশগ্রহণ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

ডিকশনারি ডটকমের ২০২৬ সালের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’

বঙ্গবন্ধুর সম্মানে দেশব্যাপী ম্যারাথন: দীপু মনি

আপডেট সময় ০২:০৬:২২ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১