ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লেখক অভিজিৎ হত্যার রায় ১৬ ফেব্রুয়ারি

আকাশ জাতীয় ডেস্ক:  

বিজ্ঞানমনস্ক লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আগামী ১৬ ফেব্রুয়ারি।

যুক্ততর্ক শুনানি শেষে বৃহস্পতিবার ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান এই দিন ধার্য করেন।

যুক্তরাষ্ট্র থেকে মা-বাবার সঙ্গে দেখা করার জন্য ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি অভিজিৎ দেশে আসেন। ওই বার একুশে বইমেলায় তার দুটি বই প্রকাশিত হয়।

২৬ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় অভিজিৎ বইমেলায় যান। মেলা থেকে ফেরার সময় রাত সাড়ে ৮টায় টিএসসি চত্বরের সামনে স্ত্রী বন্যা আহমেদসহ হামলার শিকার হন তিনি। হামলায় অভিজিৎ অজ্ঞান হয়ে পড়ে যান ও তার মাথার মগজ বের হয়ে যায়।

পরে হাসপাতালে নিলে মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হামলায় চাপাতির আঘাতে বন্যার বা হাতের বৃদ্ধাঙুলও বিচ্ছিন্ন হয়ে যায়।

এ ঘটনায় অভিজিতের বাবা ড. অজয় রায় বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা করেন। এ মামলায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। এরা হলেন- শফিউর রহমান ফারাবী, মো. সাদেক আলী ওরফে মিঠু, মোহাম্মদ তৌহিদুর রহমান ওরফে গামা, আমিনুল মল্লিক, জুলহাস বিশ্বাস, মো. জাফরান হাসান, মান্না ইয়াহিয়া ওরফে মান্নান বাহি, মো. আবু বকর সিদ্দিক সোহেল, আরাফাত রহমান ও মো. আবুল বাশার। এদের মধ্যে আবুল বাশার জামিনে থাকা অবস্থায় মারা গেছেন।

পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট মামলাটি তদন্ত করে চার বছর পর ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

লেখক অভিজিৎ হত্যার রায় ১৬ ফেব্রুয়ারি

আপডেট সময় ০৭:৪১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১