ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আল্লাহর দলের সেকেন্ড ইন কমান্ডসহ আটক ৫

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর তেজগাঁও ও মোহাম্মদপুর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দলের’ সেকেন্ড ইন কমান্ড ও চার নির্বাহীকে আটক করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

আটক ৫জন হলেন- শেখ কামাল হোসেন (৩৫), সোহেল রানা (৪০), রবি আহমেদ পাপ্পু (২৮), খালেকুজ্জামান (৩৭) ও মনিরুজ্জামান ওরফে মিলন (৪২)।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) এটিইউ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বুধবার (৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে তেজগাঁওয়ের ফার্মগেট তেজতুরী বাজার ও মোহাম্মদপুরের কাটাসুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২টি মোবাইল ফোন, ভিসা কার্ড ও কারাবন্দিদের টাকা দেওয়ার স্লিপ ও নগদ ৩৭ হাজার ৬২ টাকা জব্দ করা হয়েছে।

এটিইউ’র সহকারী পুলিশ সুপার (এএসপি- মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) ওয়াহিদা পারভীন জানান, প্রথমে ফার্মগেট তেজতুরী বাজার এলকার প্যাসিফিক হোমস টাওয়ারের নিচতলা থেকে আল্লাহর দলের শেখ কামাল হোসেন ও সোহেল রানাকে আটক করা হয়। এদের মধ্যে কামাল আল্লাহর দলের সেকেন্ড ইন কমান্ড (সহ-অধিনায়ক) ও সোহেল রানা সংগঠনের মামলা ও কারা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী। পরে তাদের দেওয়া তথ্যানুযায়ী মোহাম্মদপুর কাটাসুর এলাকার শেরে-বাংলা রোডে অভিযান চালিয়ে ওই জঙ্গি সংগঠনের গাজীপুর অঞ্চলের নায়ক রবি আহমেদ পাপ্পু, দাওয়াহ্ দপ্তরের প্রধান খালেকুজ্জামান ও মামলা ও কারা দপ্তরের সহযোগী মনিরুজ্জামানকে আটক করা হয়।

সংশ্লিষ্টরা জানান, কামাল হোসেন ২০২০ সালের জানুয়ারি থেকে আল্লাহর দলের সেকেন্ড ইন কমান্ড হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ২০০৪ সালে সংগঠনের প্রধান মতিন মেহেদীর কাছে শপথ গ্রহণ করে আল্লাহর দলে যোগদান করেন। ২০০৫ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত খুলনা জেলায়, ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত গাইবান্ধা জেলায় এবং ২০১৩ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি কেন্দ্রের বিভিন্ন পদে দায়িত্বে ছিলেন।

২০০০ সালে মতিন মেহেদীর মাধ্যমে সংগঠনে যোগ দেওয়া খালেকুজ্জামান ২০১৬ সাল পর্যন্ত পাবনা জেলায় এবং ২০১৭ সাল থেকে ঢাকা জেলার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০২০ সালের জানুয়ারি থেকে তিনি কেন্দ্রের দাওয়াহ্ দপ্তরের প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন।

আটক মনিরুজ্জামান ১৯৯৯ সাল থেকে মতিন মেহেদীর একান্ত সহযোগী হিসেবে বিভিন্ন দায়িত্বে ছিলেন। সোহেল রানা ২০১৮ সালে আল্লাহর দলে যোগদান করেন। তারা আল্লাহর দলের গ্রেফতারকৃত আসামিদের আদালতে মামলা বিষয়াবলী দেখাশোনা, কারাবন্দি ও তাদের আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করে সহযোগিতায় নিয়োজিত ছিলেন।

আটক রবি আহাম্মেদ পাপ্পু ২০১৮ সালে আল্লাহর দলে যোগদান করেন। তিনি ২০১৯ সাল থেকে গাজীপুর জেলায় বিভাগীয় নায়েক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

সন্ত্রাসী কাজে অর্থায়ন ও রাষ্ট্রের স্থিতিশীলতা বিনষ্ট করার উদ্দেশ্যে চক্রান্তমূলক কার্যক্রমে লিপ্ত থাকায় তাদের বিরুদ্ধে তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা (নং-১৪) দায়ের করা হয়েছে বলেও জানান এএসপি ওয়াহিদা পারভীন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আল্লাহর দলের সেকেন্ড ইন কমান্ডসহ আটক ৫

আপডেট সময় ০৭:৩১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১