ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

জাপানি সাংবাদিক আটকের ঘটনায় টোকিও-মস্কো সম্পর্কে বাড়ছে উত্তেজনা

রাশিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে জাপানি সাংবাদিক ইউকি ইমাইকে আটকের ঘটনায় টোকিও ও মস্কোর দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন করে চরম টানাপোড়েন তৈরি হয়েছে।

ঘটনার এক মাস অতিক্রান্ত হলেও তার মুক্তির বিষয়ে এখন পর্যন্ত কোনো সুরাহা মেলেনি। ৩৪ বছর বয়সী ইউকি ইমাই জাপানি সংবাদমাধ্যম ‘হোক্কাইদো শিম্বুন’-এর ইউঝনো-সাখালিনস্ক ব্যুরোতে কর্মরত ছিলেন। গত ১৩ অক্টোবর রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের সাখালিন দ্বীপ থেকে রুশ গোয়েন্দা সংস্থা এফএসবি তাকে আটক করে। বর্তমানে তাকে মস্কোর লেফোরতোভো আটককেন্দ্রে রাখা হয়েছে। শুরুর দিকে নিরাপত্তার খাতিরে তার পরিচয় গোপন রাখা হলেও, মুক্তির সম্ভাবনা ক্ষীণ দেখে গত ১২ নভেম্বর পরিবারের সম্মতিতে বিষয়টি জনসমক্ষে আনা হয়।

এফএসবি-এর দাবি, ইমাই জাপানি গোয়েন্দাদের নির্দেশে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া রুশ সেনা ও স্বেচ্ছাসেবকদের তথ্য সংগ্রহ করছিলেন। তবে এই অভিযোগ কড়া ভাষায় অস্বীকার করেছে তার পত্রিকা এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। গত ৩০ অক্টোবর যুক্তরাষ্ট্রে জি-২০ সম্মেলনের ফাঁকে প্রায় পাঁচ বছর পর জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের মধ্যে একটি আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মোতেগি ইমাইয়ের অবিলম্বে মুক্তি এবং তার সঙ্গে মানবিক আচরণের আহ্বান জানালেও কোনো অগ্রগতি হয়নি। এছাড়া ইউক্রেনে আক্রমণের কারণে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো পরিকল্পনাও জাপানের নেই।

সাংবাদিক ইমাইয়ের মুক্তি ও নিরাপত্তার দাবিতে বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় সংগঠন সরব হয়ে উঠেছে। জাপান নিউজপেপার পাবলিশার্স অ্যান্ড এডিটর্স অ্যাসোসিয়েশন স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতাকে গণতন্ত্রের ভিত্তি হিসেবে উল্লেখ করে এই আটকের তীব্র নিন্দা জানিয়েছে। এছাড়াও জাপান ন্যাশনাল প্রেসক্লাব, ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব জাপান এবং ‘ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব নিউজ পাবলিশার্স’ রাশিয়ায় সাংবাদিকতাকে অপরাধ হিসেবে গণ্য করার কঠোর সমালোচনা করে অবিলম্বে ইমাইয়ের মুক্তির দাবি জানিয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাপানি সাংবাদিক আটকের ঘটনায় টোকিও-মস্কো সম্পর্কে বাড়ছে উত্তেজনা

জাপানি সাংবাদিক আটকের ঘটনায় টোকিও-মস্কো সম্পর্কে বাড়ছে উত্তেজনা

আপডেট সময় ০৯:০৪:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬