ঢাকা ০১:২৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

২২ কোটি বছরের পুরনো পায়ের ছাপ আবিষ্কার করলো ৪ বছরের শিশু!

আকাশ নিউজ ডেস্ক:  

এক চার বছর বয়সী বাচ্চা মেয়ে যার হাত ধরে বিজ্ঞানীরা ডায়নোসর সম্পর্কে নতুন অনেক তথ্য উদ্ঘাটন করতে পারেন। অস্ট্রেলিয়ার সাউথ ওয়েলসে ব্যারির কাছে এক সৈকতে একটি ডায়নোসরের পায়ের ছাপ খুঁজে পাওয়া গেছে। আর এই পায়ের ছাপটি খুঁজে পেয়েছে লিলি ওয়াইল্ডার নামের ৪ বছরের শিশুটি।

বিজ্ঞানীদের ধারণা, এই ছাপটি প্রায় ২২ কোটি বছরের পুরনো এবং এই ছাপ থেকে ডায়নোসরদের গতিবিধি বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে।

লিলির মা সেলি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শনিবার তার স্বামী মেয়েকে নিয়ে সৈকতের কাছে হাঁটতে বেরি হয়েছিলেন। সেই সময় লিলি পাথরের উপর ছাপটি দেখতে পেয়ে বাবাকে দেখায়। পাথরটি লিলির কাঁধের সমান উঁচু। তার উপর পশুর পায়ের ছাপটি চোখে পড়ে লিলির। লিলির বাবা রিচার্ড বাড়িতে এসে সেই পায়ের ছাপের ছবি দেখান সবাইকে। পরে তারা প্রশাসনের সঙ্গেও যোগাযোগ করেন।

ওয়েলসের জাতীয় জাদুঘরের এক কর্মকর্তা সিন্ডি হাওয়েলস জানিয়েছেন, লিলি যেখানে ডায়নোসরের পায়ের ছাপটি খুঁজে পেয়েছে, সেখানে এর আগেও এমন অনেক ছাপ দেখা গেছে। তবে লিলি যেটা খুঁজে পেয়েছে সেটা এখনও পর্যন্ত পাওয়া সব থেকে ভাল নমুনা। ছাপটি ১০ সেন্টিমিটারের মতো লম্বা হবে। যে ডায়নোসরটির পায়ের ছাপ তার উচ্চতা বড় জোর ৭৫ সেন্টিমিটার এবং লম্বায় আড়াই মিটারের মতো। তবে এই পায়ের ছাপ দেখে ডায়নোসরটির কোন প্রজাতির, তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। বিশেষ করে পায়ের ছাপটি যখন ২২ কোটি বছরের পুরনো।

এটি তুলে জাদুঘরে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন সিন্ডি। সেখানে রেখে এটির উপর গবেষণা চলবে। এই ছাপটি দেখে ডায়নোসরটির পায়ের গঠন বেশ ভালই বোঝা যাচ্ছে। তাই এ থেকে অনেক নতুন তথ্য বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

২২ কোটি বছরের পুরনো পায়ের ছাপ আবিষ্কার করলো ৪ বছরের শিশু!

আপডেট সময় ০৮:১৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১