ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসীদের ফিরতে যত ফ্লাইট প্রয়োজন অনুমোদন দেওয়া হবে

আকাশ জাতীয় ডেস্ক: 

প্রবাসী বাংলাদেশি কর্মীদের ফেরাতে সৌদি অ্যারাবিয়া এয়ারলাইন্স যত ফ্লাইট চাইবে, তত ফ্লাইটের অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।

তিনি বলেন, বাংলাদেশিদের ফিরে যেতে সৌদি এয়ারলাইন্স যে কয়টা ফ্লাইটের অনুমোদন চাইবে, আমরা দেবো।

তবুও যেন প্রবাসীরা ফিরে যেতে পারেন। একই সঙ্গে আমাদের বিমান বাংলাদেশও যেন যেতে পারে সেজন্য কাজ করছি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণশুনানি অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মফিদুর রহমান বলেন, আমাদের বিমানও যেন সৌদি আরব যেতে পারে, সেই চেষ্টা করছি। বিমান থেকে জানতে পেরেছি, তারা এখনও অপারেশনের অনুমতি পায়নি। আমরা সর্বাত্মক সহযোগিতা করবো। আমরা সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছি। আশা করি শিগগিরই ল্যান্ডিং পারমিশন পাবো।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

প্রবাসীদের ফিরতে যত ফ্লাইট প্রয়োজন অনুমোদন দেওয়া হবে

আপডেট সময় ১০:২৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০