ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি হাত–মুখ বেঁধে জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ পশ্চিমা দেশগুলোর সন্দেহের মাঝেই চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া মোংলায় চাঁদা না পেয়ে গাড়িতে আগুন, গ্রেফতার ৩ ১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাসা থেকে ধরে নিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যা অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে’:শিল্পমন্ত্রী মুক্তিযুদ্ধে পেটে গুলি লেগেছিল মন্নাস আলীর, ৫৫ বছর পর অস্ত্রোপচারে অপসারণ মেয়েকে তুলে নিয়ে বিয়ের পর ২০ লাখ টাকা দাবির অভিযোগ, হুমকি-অপমানে বাবার ‘আত্মহত্যা’

প্রেম প্রত্যাখ্যান করায় কিশোরীকে ছিনিয়ে নিয়ে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক: 

ঢাকার সাভারে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ভাইয়ের কাছ থেকে অসুস্থ কিশোরীকে ছিনিয়ে নিয়ে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে মিজানুর রহমান (২০) নামে এক তরুণের বিরুদ্ধে।

রোববার রাতে ঢাকার সাভার পৌরসভার পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কিশোরীর নাম নীলা রায় (১৪)। সে স্থানীয় অ্যাসেড স্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিল। সে মানিকগঞ্জ সদর উপজেলার বালিরটেক গ্রামের নারায়ণ রায়ের মেয়ে। তবে পরিবারের সঙ্গে সে সাভার পৌরসভার কাজিমুকমাপাড়া এলাকায় থাকত।

পরিবার সূত্র জানায়, নীলাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন কাজিমুকমাপাড়ার পাশের এলাকার ব্যাংক কলোনির আবদুর রহমানের ছেলে কলেজছাত্র মিজান।

রোববার সন্ধ্যা ৭টার দিকে শ্বাসকষ্ট দেখা দিলে নীলাকে নিয়ে তার ভাই অলক রায় রিকশায় হাসপাতালে যাচ্ছিলেন।

এ সময় অস্ত্রের মুখে নীলাকে টেনেহিঁচড়ে রিকশা থেকে নামিয়ে পালপাড়া এলাকায় নিয়ে যায় মিজান। সাভার বালিকা উচ্চবিদ্যালয়ের উল্টো দিকের একটি গলির ভেতরে নিয়ে নীলার গলায়, পেটে, মুখে ও ঘাড়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

নীলার বড় ভাই অলক রায় জানান, বাসা থেকে নেমেই তারা মিজানকে দেখতে পান। রিকশা নিয়ে কিছুদূর যাওয়ার পর পেছন থেকে এসে মিজান গতিরোধ করেন। তার হাতে দুটি বড় ছুরি ছিল। রিকশার গতিরোধ করে মিজান বোনের সঙ্গে কথা আছে বলে রিকশা থেকে নামতে বলেন। তিনি বাধা দিলে মিজান তাকে হত্যার হুমকি দেয়।

সাভার বালিকা উচ্চবিদ্যালয়ের উল্টো দিকের একটি গলির ভেতরে নিয়ে নীলার গলা, পেট, মুখ ও ঘাড়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

বোনের চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে থানা রোডের প্রাইম হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

রাত সাড়ে ৯টার দিকে সেখানেই চিকিৎসাধীন থেকে নীলার মৃত্যু হয়।

এ বিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। সেই সঙ্গে সাভার থানায় একটি মামলারও প্রক্রিয়া চলছে।

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান হওয়ায় এ হত্যাকাণ্ড নাকি অন্য কোনো বিষয় জড়িত আছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি

প্রেম প্রত্যাখ্যান করায় কিশোরীকে ছিনিয়ে নিয়ে হত্যা

আপডেট সময় ১২:১৩:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০