ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ

ঘোলা পানিতে মাছ শিকারের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

পতিত ফ্যাসিস্ট শক্তির কোনো ষড়যন্ত্র বা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা সফল হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২৫ অক্টোবর) সচিবালয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন পরবর্তী পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, দেশে অস্থিরতা সৃষ্টির কোনো অবকাশ দেয়া হবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, দীর্ঘ সময় পর এবার সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসব অত্যন্ত শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসাহপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। ধর্মীয় সম্প্রীতির এই উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবি, আনসার, গোয়েন্দা সংস্থা, সাংবাদিক এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতার প্রশংসা করেন তিনি। সরকারের পক্ষ থেকে তাদের সবাইকে তিনি ধন্যবাদ জানান। শনাক্ত হওয়া ঘটনাগুলোর বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থাগুলো প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, গত ১৫ থেকে ১৭ বছরে উৎসবের সময় বিভিন্ন দুর্ঘটনা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষতিগ্রস্ত হওয়ার নজির ছিল। তবে এবার আগাম সতর্কতামূলক ব্যবস্থার কারণে সেসব থেকে মুক্ত থাকা সম্ভব হয়েছে। ঘটনার পর ব্যবস্থা নেওয়ার চেয়ে ঘটনা যাতে ঘটতে না পারে, সেই প্রতিরোধমূলক কৌশলে এবার জোর দেওয়া হয়েছিল বলে তিনি জানান। অতীতের দুর্গাপূজা উদযাপনের প্রসঙ্গ তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, বিগত ১৫ থেকে ১৭ বছরে দুর্গোৎসবকে কেন্দ্র করে বিভিন্ন দুর্ঘটনা, অপ্রীতিকর ঘটনা, সন্ত্রাসী কার্যক্রম এবং ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের মতো ঘটনা ঘটেছে।

নিরাপত্তা নিশ্চিত করতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের কথা জানিয়ে তিনি বলেন, তৃণমূল পর্যায় থেকে বিভাগীয় পর্যায় পর্যন্ত অ্যাপের মাধ্যমে কেন্দ্রীয় মনিটরিং ব্যবস্থা চালু রাখা হয়েছিল। প্রতিটি মুহূর্ত পর্যবেক্ষণ করায় যেকোনো অপতৎপরতার পরিকল্পনা আগেই শনাক্ত করা এবং তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া সম্ভব হয়েছে।

এ বছর ২০২৬ সালে দেশে রেকর্ড সংখ্যক পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছে, যার মোট সংখ্যা ৩৩ হাজার ৮৫১টি। সরকারি সহায়তার তথ্য তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী দুর্গাপূজার সরকারি বরাদ্দ চার কোটি টাকা থেকে এক কোটি টাকা বাড়িয়ে পাঁচ কোটিতে উন্নীত করেছেন। এছাড়া মণ্ডপপ্রতি চালের বরাদ্দ ১০০ কেজি বৃদ্ধি করে ৬০০ কেজিতে নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সাপ্তাহিক ছুটিসহ মোট পাঁচ দিনের ছুটির ব্যবস্থা করায় এবারের উদযাপনে সব ধর্মের মানুষের অংশগ্রহণ ও আন্তরিকতা ফুটে উঠেছে।

ভবিষ্যতেও ধর্মীয় সম্প্রীতি অটুট রেখে সব ধর্মাবলম্বীকে সঙ্গে নিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, জনগণের সম্মিলিত প্রচেষ্টায় দেশের এই শান্তিপূর্ণ পরিবেশ আগামী দিনগুলোতেও বজায় থাকবে।

আপলোডকারীর তথ্য

ফিলিপাইনে মাঝ আকাশে সামরিক বিমানের সংঘর্ষে নিহত চার

ঘোলা পানিতে মাছ শিকারের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৫:৩৭:১৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬