ঢাকা ০৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১ সেপ্টেম্বর থেকে আগের ভাড়ায় চলবে গণপরিবহন: কাদের

আকাশ জাতীয় ডেস্ক: 

শর্তসাপেক্ষে ১ সেপ্টেম্বর থেকে আগের ভাড়ায় গণপরিবহন চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার সকালে ঢাকায় সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, ১ সেপ্টেম্বর থেকে আগের ভাড়ায় গণপরিবহন চলবে, তবে শর্তসাপেক্ষে। প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সবাইকে।

করোনার কারণে গত ১ জুন থেকে গণপরিবহনের ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধি কার্যকর করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। প্রতিটি বাস–মিনিবাসের অর্ধেক আসন ফাঁকা রেখে পরিবহন চালানোর সিদ্ধান্ত দিয়েছিল বিআরটিএ। তবে কোনো পরিবহনেই স্বাস্থ্যবিধি তেমন মানা হচ্ছিল না।

এমন পরিস্থিতিতে গত ২৫ আগস্ট কুমিল্লা জোন, বিআরটিএ ও বিআরটিসির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে গণপরিবহনে আগের ভাড়ায় ফিরে আসার সিদ্ধান্ত আসতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছিলেন সেতুমন্ত্রী। মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা করার পর প্রধানমন্ত্রী ও কেবিনেট সচিবের সঙ্গে কথা বলে শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত দেয়া হবে বলে জানিয়েছিলেন কাদের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

১ সেপ্টেম্বর থেকে আগের ভাড়ায় চলবে গণপরিবহন: কাদের

আপডেট সময় ১২:৪৪:০১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০